
চসিক প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন
আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হওয়া বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে এবার একই সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
চরচা প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ‘যোগসাজশ’ প্রসঙ্গকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সরকারি দলের নতুন নতুন বয়ান বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘‘তারা নতুন নতুন বয়ান তৈরি করছে। আমরা নাকি পরিত্যক্ত ফ্যাসিস্টের সঙ্গে হাত মেলাচ্ছি। নাউজুবিল্লাহ।”
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে দলীয় এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
গত মঙ্গলবার রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা সেখানে অর্থ সরবরাহ করছে।...কাদের সাহায্যে করছে? এই যে কতটা দল আছে, যারা ভ্রান্তি ছড়ায় দেশের মধ্যে। তারা বিভিন্ন টিকিট বিক্রি করার চেষ্টা করেছিল নির্বাচনের আগে জনগণের কাছে। এই দুই পক্ষ এক হয়েছে। একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।”
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যকে নতুন বয়ান উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘‘তারা নতুন নতুন বয়ান তৈরি করছে। আমরা নাকি পরিত্যক্ত ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলাচ্ছি। নাউজুবিল্লাহ।”
শফিকুর রহমান বলেন, ‘‘একজন লোকের গায়ে কোনো কাপড়চোপড় নাই। আরেকজনের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আছে। তো যার গায়ে কাপড়চোপড় নাই, সে বলতেছে, ওই দেখো ওই দেখো ওর গায়ে কোনো জামা নাই।”
বিএনপি বিগত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট পেয়েছে উল্লেখ করেন জামায়াত আমির। তিনি বলেন, “আপনারা নির্বাচনের সময় নিয়ে বিনিয়ে আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন। এর রাজস্বাক্ষী আপনারা এবং শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছে, হাতে-পায়ে ধরে ভোট নিলো এখন বেইমানি করে কেন? তার দলের আরেকজন গডফাদার বলেছেন, কমপক্ষে ৯৫টি আসনে হেরে যাওয়া বিএনপিকে আমরাই জিতিয়ে দিয়েছি ভোট দিয়ে।”
জামায়াত আমির বলেন, “আপনার দলের নাটোরের এমপি বলেছেন, আমাদের এই সফলতার পেছনে আওয়ামী লীগের ভাইয়েরা, আমি আওয়ামী লীগকে ধন্যবাদ দিব। আমার দল বিএনপিকে ধন্যবাদ দিতে পারছি না। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাদেরকে সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় এবং আপনাদের দলের গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা স্থান দিচ্ছেন। তারপরে বলতেছেন সীমান্তের ওপার থেকে টাকা আসে। আর এইখানে ইঙ্গিত করে বলেন, আমরা নাকি অস্থিরতা সৃষ্টি করছি।”
শফিকুর বলেন, ‘‘সীমান্তের ওপার থেকে টাকা আসে। তো আপনি সরকারে আছেন কেন? এই টাকা ঢোকে কীভাবে? ঠেকাইতে পারেন না কেন? ওপার থেকে অস্ত্র আসে, মাদক আসে কেন, ঠেকাইতে পারেন না? যেই সরকারের অনাকাঙ্ক্ষিত বিষয়বস্তু ঠেকানোর কোনো যোগ্যতা নাই, সেই সরকারের দেশ শাসন করার কোনো অধিকার নাই।”
সংবিধানের নেশা, এটা থেকে বের হয়ে আসতে হবে
সরকারি দলের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা বলেন, “ওই সংবিধান মানলে, আমি বারবার বলি যে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি কোনো নির্বাচন নাই। ওই নির্বাচন না হলে আপনারা সরকার হন কীভাবে? আর আমরা বিরোধী দল হই কীভাবে? কিছুই তো থাকে না।”
ক্ষমতাসীন বিএনপির উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা বলেন, ‘‘সংবিধানের নেশা, এটা থেকে বের হয়ে আসতে হবে। এই সংবিধান ফ্যাসিবাদকে জন্মই শুধু দেয় নাই। ফ্যাসিবাদকে স্থায়ী রূপ দিতে চেয়েছিল।”

চসিক প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন
আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হওয়া বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে এবার একই সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদ্যাপন
দিনটি উপলক্ষে সকাল থেকেই রাজ বন বিহার প্রাঙ্গণে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান এবং চিমিতং পূজাসহ নানা পুণ্যময় অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় ধর্মপ্রাণ উপাসক-উপাসিকারা পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ২২৪৯
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ২ হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

তিন দিন বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ থাকলেও পুরো সময়জুড়ে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবাসহ (এমএফএস) ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক ছিল। গ্রাহকদের লেনদেনে কোনো বিঘ্ন ঘটেনি।