
এরদোয়ানের সঙ্গে তারেকের বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গুমের মতো ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার।
অধ্যাদেশে গুমের সঙ্গে জড়িত অপরাধীদের জন্য মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
গত সোমবার রাতে আইন মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়। গত ৬ নভেম্বর উপদেষ্টা পরিষদ এ অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, অধ্যাদেশ অনুযায়ী, জেলা ও বিভাগীয় পর্যায়ে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হবে। এই আইনের আওতায় সংঘটিত অপরাধ জামিনযোগ্য নয় এবং আপসের সুযোগও থাকবে না।
কোনো সরকারি কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাউকে গ্রেপ্তার, আটক বা অপহরণ করে পরে তা অস্বীকার করলে, কিংবা ভুক্তভোগীর অবস্থান বা পরিণতি গোপন রাখলে সেটিকে গুম হিসেবে গণ্য করা হবে। এমন অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তির যাবজ্জীবন বা সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।
অধ্যাদেশে আরও বলা হয়েছে, গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু হলে বা পাঁচ বছরেও তাকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব না হলে, অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হবে। গুমের প্রমাণ নষ্ট করা, অথবা গোপন আটককেন্দ্র নির্মাণ, স্থাপন বা ব্যবহারের দায়ে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমান্ডারদের দায়ও স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। আদেশ, অনুমতি, সম্মতি বা প্ররোচনার মাধ্যমে গুমে জড়ালে তারা মূল অভিযুক্তের মতোই শাস্তি পাবেন। এমনকি অবহেলা বা তত্ত্বাবধানে ব্যর্থতার কারণেও অধস্তনদের অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী হবেন।
অধ্যাদেশে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার আগ পর্যন্ত গ্রেপ্তারকৃত ব্যক্তির অবস্থান গোপন রাখা যেতে পারে এবং অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকলেও বিচার চলবে।

এরদোয়ানের সঙ্গে তারেকের বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩
চুক্তিপত্র রেজিস্ট্রির বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে চট্টগ্রামের পাহাড়তলীর সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম এই অভিযান পরিচালনা করে। আট

উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে মেধার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে

সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার
সিলেট বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরের বেতার কমপ্লেক্স এলাকার দেওয়াল ঘেঁষে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার সিলেট নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই তার