Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বছরে যৌন নির্যাতনের শিকার ১০০ কোটি নারী-শিশু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৬: ৫০
বছরে যৌন নির্যাতনের শিকার ১০০ কোটি নারী-শিশু

বিশ্বজুড়ে ২০২৩ সালে ১৫ বছর বা তার বেশি বয়সী ১০০ কোটির বেশি নারী শৈশবে যৌন সহিংসতার শিকার হয়েছেন। প্রায় ৬০ কোটি ৮০ লাখ নারী ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার শিকার হয়েছিলেন। 'দ্য ল্যানসেট' জার্নালে প্রকাশিত সমীক্ষা থেকে এসব তথ্য জানা যায়।

Advertisement

সর্বোচ্চ প্রভাব পাওয়া গেছে সাব-সাহারান আফ্রিকা এবং দক্ষিণ এশিয়াতে। গবেষকরা উল্লেখ করেছেন, এই অঞ্চলে সহিংসতার স্বাস্থ্যগত প্রভাবগুলোর সঙ্গে এইচআইভি এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অসুস্থতার উচ্চ হার যুক্ত হয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

ভারতে ১৫ বছর বা তার বেশি বয়সী নারীদের মধ্যে এই প্রবণতা আনুমানিক ২৩ শতাংশ। অনুমান করা হয় যে, ১৫ বছর বা তার বেশি বয়সী ৩০ শতাংশের বেশি নারী এবং ১৩ শতাংশ পুরুষ শৈশবে যৌন সহিংসতার স্বীকার হয়েছেন।

এ সহিংসতার ফলে অনেক নারীর মধ্যে উদ্বেগ এবং মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার দেখা দেয়। শৈশবে যৌন সহিংসতার অভিজ্ঞতা ১৪টি স্বাস্থ্যগত ফলাফলের সঙ্গে সম্পর্কিত ছিল, যার মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্য, মাদক নেওয়ার ব্যাধি ও দীর্ঘস্থায়ী অসুস্থতা। শৈশবে যৌন সহিংসতার কারণে অনেকের মধ্যে পরবর্তীতে আত্মহত্যা প্রবণতা ও সিজোফ্রেনিয়ার মতো মানসিক ব্যাধি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গবেষকরা বলেছেন, নারী ও শিশুদের সহিংসতা মোকাবিলা করা কেবল মানবাধিকারের বিষয় নয়। বরং এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য অগ্রাধিকার যা লক্ষ লক্ষ জীবন বাঁচাতে, মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে এবং সহনশীল ও শক্তিশালী সম্প্রদায় গড়ে তুলতে পারে।

তারা আরও বলেছেন, এই ফলাফলগুলো আইনি কাঠামো জোরদার করা, লিঙ্গ সমতা প্রচার এবং ভুক্তভোগীদের জন্য সহায়তা পরিষেবা সম্প্রসারিত করার মতো প্রতিরোধমূলক ব্যবস্থার প্রয়োজনীয়তাকে তুলে ধরে, যা সহিংসতার কারণে সৃষ্ট স্বাস্থ্যের ক্ষতি কমাতে সাহায্য করবে।

নভেম্বরে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ভারতে ১৫-৪৯ বছর বয়সী এক পঞ্চমাংশের বেশি নারী ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার শিকার হয়েছেন এবং তাদের জীবনকালে প্রায় ৩০ শতাংশ নারী এই সহিংসতার শিকার হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রায় তিনজনের মধ্যে একজন বা ৮০ কোটি ৪০ লাখ নারী, তাদের জীবনকালে সঙ্গীর দ্বারা সহিংসতা বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। এই সংখ্যাটি ২০০০ সাল থেকে প্রায় অপরিবর্তিত রয়েছে।

বিষয়: নারীবিশ্ব স্বাস্থ্য সংস্থাযৌন নির্যাতনশিশু নির্যাতনমানবাধিকারসহিংসতাভারতযৌন হয়রানিগবেষণাশিশুনারী নির্যাতনএশিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    বৈশ্বিক উদ্ভাবন সূচকে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ, কোথায় শক্তি, কোথায় চ্যালেঞ্জ

  • ২

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

  • ৩

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • ৪

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

  • ৫

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

সম্পর্কিত
  • নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    “সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

  • উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’