Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ সেপ্টেম্বর, ২০২৬
১৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ সেপ্টেম্বর, ২০২৬
১৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিডিআর কল্যাণ পরিষদের আলটিমেটাম

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২১: ১৫
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিডিআর কল্যাণ পরিষদের আলটিমেটাম
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এস এ খান। ছবি: চরচা

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ‘কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি’- এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মুখ্য সমন্বয়ক এস এ খান। সংবাদ সম্মেলনে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নিরপরাধ বিডিআর সদস্যদের প্রশাসনিক ও বিচারিক শাস্তির তীব্র বিরোধিতা করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

সংগঠনটির দাবি, তৎকালীন সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে প্রায় আট হাজার ৭৯৬ জন সদস্যকে কোনো নির্দিষ্ট অপরাধের প্রমাণ ছাড়াই চাকরিচ্যুত, দণ্ডিত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, নিরপেক্ষ পুনর্মূল্যায়নের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ১৭ বছর ধরে সাজানো মামলায় কারাবন্দী নিরপরাধ সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে ২০০৯ সালের বিভাগীয় ও প্রশাসনিক বিচার ব্যবস্থার নিরপেক্ষ পুনর্মূল্যায়ন করারও দাবি জানানো হয়।

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরও চার আসামি কারাগারে jail

বিডিআর কল্যাণ পরিষদ জানায়, দীর্ঘ ১৭ বছর ধরে হাজার হাজার বিডিআর পরিবার মানবিক বিপর্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যের সততা নিয়ে প্রশ্ন তুলে তারা দাবি করেন, তদন্তের নথিপত্র এবং কোন আইন বা ধারায় তাদের শাস্তি দেওয়া হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

সংগঠনের নেতারা স্পষ্ট করে বলেন, তারা কোনো সংঘাত বা রাজনৈতিক সুবিধা চান না; বরং ন্যায়বিচার ও সম্মান ফিরে পেতে চান। আগামী ২০ অক্টোবরের মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সারা দেশের চাকরিচ্যুত সদস্য ও তাদের পরিবারকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি মূল দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নিরপরাধ কেউ চাকরিচ্যুত হয়নি’ সংক্রান্ত ঢালাও বক্তব্য প্রত্যাহার করা, বিশেষ আদালত ও সামারি ট্রায়ালের মাধ্যমে চাকরিচ্যুত সব সদস্যের চাকরি, বকেয়া বেতন-ভাতা, পদোন্নতি ও পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করা। এছাড়া জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জনসম্মুখে প্রকাশ এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীসংসদবিডিআরসালাহউদ্দিন আহমদ
সর্বশেষ
  • ১

    যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে অটোরিকশাচালক আহত

  • ২

    গুলশানের মিছিল থেকে ওসির অডিও: আ.লীগকে নিয়ে বিএনপির ভাবনা কী?

  • ৩

    চীনের টেরাকোটা সেনাবাহিনী কাকে রক্ষা করছে?

  • ৪

    সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের

  • ৫

    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিডিআর কল্যাণ পরিষদের আলটিমেটাম

সম্পর্কিত
  • যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে অটোরিকশাচালক আহত

    যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে অটোরিকশাচালক আহত

    রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। আহত ইবাদুর রহমান কুড়িগ্রামের উলিপুর থানার সাদুল্লা গ্রামের লুৎফুর রহমানের ছেলে। তিনি রাজধানীর মুগদা থানাধীন মান্ডা এলাকা

  • সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের

    সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

  • শাহ আমানতে ৫৫০ গ্রাম সোনা জব্দ

    শাহ আমানতে ৫৫০ গ্রাম সোনা জব্দ

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৫০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকালে মাস্কাট থেকে কসা সালাম এয়ারের যাত্রী হাসান মুরাদের কাছ থেকে সোনাগুলো জব্দ করা হয়। মুরাদ চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।

  • জ্বালানি সংকটে দিশেহারা পাকিস্তান, বিয়েতে ‘এক পদ’ খাওয়ার নির্দেশ

    জ্বালানি সংকটে দিশেহারা পাকিস্তান, বিয়েতে ‘এক পদ’ খাওয়ার নির্দেশ

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মারাত্মক জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। সংকটের হাত থেকে বাঁচতে এবং জ্বালানি ও অর্থ সাশ্রয়ে একগুচ্ছ কঠোর কৃচ্ছ্রসাধন নীতি ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সরকারি বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা