ads

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
ছবি: চরচা

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।

এ পর্যন্ত এই বিভাগের হামের উপসর্গ নিয়ে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সব মিলিয়ে মারা গেছেন ১০৫ জন।

Advertisement

হামের উপসর্গ নিয়ে মৃত সাত মাস বয়সী নুসিবা ও দুই বছর দুই মাস বয়সী রাফসা। নুসিবা সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। অন্যদিকে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে মারা যায় রাফসা।

হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহে আরও ৫১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৫৪৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

সম্পর্কিত