Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৯: ৫৪
টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। তাতে ডোনাল্ড ট্রাম্প, মার্ক কার্নি, জোহরান মামদানিসহ আরও অনেকের সঙ্গে রয়েছে তারেক রহমানের নাম।

Advertisement

ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল।

মুখবন্ধে লেখা হয়, “কয়েক মাস আগের কথা, তারেক রহমান তখনও লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শান্ত ও সবুজ পরিবেশে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ৫৭ বছর বয়সী এই উত্তরসূরির ভাগ্য বদলে যায়। বিরোধী দলের আন্দোলনকারীর তকমা ঝেড়ে তিনি হয়ে ওঠেন আগামীর রাষ্ট্রনায়ক। দীর্ঘ ১৭ বছর বিদেশের মাটিতে কাটিয়ে অবশেষে ফেব্রুয়ারি মাসে নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মাধ্যমে তিনি সেই ভাগ্যকেই বরণ করে নিলেন।”

টাইম বলছে, “এই বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমান তার মা খালেদা জিয়ার পদাঙ্কই অনুসরণ করলেন, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। উল্লেখ্য, তারেক রহমান ঢাকা ফেরার মাত্র পাঁচ দিন পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানুয়ারিতে যখন ‘টাইম’ (TIME) ম্যাগাজিনের সঙ্গে তার কথা হচ্ছিল, প্রিয়জনকে হারানোর সেই ক্ষত তখনও দগদগে। তবে তিনি সংকল্প করেছেন, এই শোককে শক্তিতে রূপান্তর করে ১৭ কোটি মানুষের এই দেশকে ঐক্যবদ্ধ করবেন এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতিতে আবারও গতি ফেরাবেন।”

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশের বর্তমানের পরিস্থিতির কথা উল্লেখ করে ম্যাগাজিনে লেখা হয়, “বর্তমানে বাংলাদেশ উচ্চ মুদ্রাস্ফীতি এবং তরুণ প্রজন্মের বেকারত্বের সমস্যায় জর্জরিত; পাশাপাশি আঞ্চলিক পরাশক্তি ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এখন তলানিতে গিয়ে ঠেকেছে। এর প্রতিটি সংকটেরই দ্রুত সমাধান প্রয়োজন।”

তারেক রহমানকে নিয়ে টাইম বলছে, “২০০০-এর দশকের দুর্নীতির অভিযোগগুলো (যদিও আদালত থেকে তিনি খালাস পেয়েছেন) হয়তো তার নতুন সরকারের স্বস্তির সময়কে কিছুটা সংক্ষিপ্ত করতে পারে। তবে দীর্ঘ প্রবাস জীবনের পর এখন তিনি আর একটি মুহূর্তও নষ্ট করতে রাজি নন। তারেক রহমান বলেন, আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়।”

বিষয়: বিএনপিপ্রধানমন্ত্রীবাংলাদেশতারেক রহমানসরকাররাজনীতিম্যাগাজিন
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।