Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বরিশাল বিসিকে ৩৫ একরজুড়ে কাশফুলের রাজ্য, মুগ্ধ দর্শনার্থীরা

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৪: ০০
বরিশাল বিসিকে ৩৫ একরজুড়ে কাশফুলের রাজ্য, মুগ্ধ দর্শনার্থীরা
বরিশাল বিসিকে ৩৫ একরজুড়ে কাশফুলের রাজ্য। ছবি: চরচা

শরৎ এলেই বদলে যায় প্রকৃতির চেহারা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মৃদু বাতাস আর মাঠজুড়ে দোল খাওয়া কাশফুল জানান দেয় শরতের আগমনী বার্তা। কবি জীবনানন্দ দাশের শহর বরিশালও যেন শরতের সেই শুভ্র সৌন্দর্যে সেজে উঠেছে।

Advertisement

বরিশাল শহরের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ৩৫ একর জমিজুড়ে এখন চোখে পড়ছে বিশাল এক কাশবন। শিল্পপ্রতিষ্ঠানের জন্য নির্ধারিত উন্নয়ন প্লটের বালুময় জমিতে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কাশফুলই এখন নগরবাসীর অন্যতম আকর্ষণ। প্রতিদিনই নানা বয়সী মানুষ ছুটে আসছেন এই কাশবনের সৌন্দর্য দেখতে।

Advertisement
Advertisement
Advertisement

বিকেল হলেই সাদা কাশফুলের সমারোহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কেউ মুঠোফোনে ধরে রাখছেন প্রিয় মুহূর্ত, কেউ পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কাশবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শিশুদের হাতেও দেখা যাচ্ছে কাশফুল। সব মিলিয়ে শরতের এই কাশবন হয়ে উঠেছে আনন্দমুখর এক মিলনস্থল।

গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বালুময় জমিতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা কাশফুলের মাঝ দিয়ে চলে গেছে পিচের সড়ক। সেই সড়কজুড়ে মানুষের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ শিশুদের হাতে তুলে দিচ্ছেন কাশফুল। আবার কেউ কাশবনের ভেতর দিয়ে হেঁটে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য। প্রিয়জনদের সঙ্গে গল্প আর অবসর সময় কাটাতেও অনেকে বেছে নিয়েছেন এই জায়গাটি।

কাশবনে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, শরতের কাশফুলের সৌন্দর্য উপভোগ করতেই তারা এখানে এসেছেন। শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর সুযোগ তাদের ভালো লাগছে। বিশেষ করে বিকেলের মৃদু বাতাসে দুলতে থাকা সাদা কাশফুলের দৃশ্য তাদের মুগ্ধ করছে।

রোহিঙ্গা সংকট চিরকাল বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়: শামা ওবায়েদshama obayed

বরিশাল নগরীর সি অ্যান্ড বি পোল সংলগ্ন এলাকার বাসিন্দা মো. আনিসও এসেছেন পরিবার নিয়ে। কাশফুল ছিঁড়তে ছিঁড়তে তিনি বলেন, “প্রথমবার পরিবার নিয়ে বিসিকের কাশফুল দেখতে এসেছি। ছোট মেয়ে কাশফুল নেওয়ার জন্য কান্না করছিল। এজন্য কয়েকটি কাশফুল ছিঁড়ে তার হাতে দিয়েছি।”

ঝালকাঠি থেকে আসা উম্মে জাহান সুখী পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর। তিনি বলেন, “ভিডিও শুট করতেই এখানে এসেছি। এর আগে অনেক জায়গায় কাশফুল দেখতে গিয়েছি। তবে এত বড় জায়গাজুড়ে কাশফুল আগে দেখিনি। অনেক ভালো লাগছে।”

শুধু দর্শনার্থী নন, শরতের এই কাশবন ঘিরে ব্যস্ততা বেড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদেরও। কাশফুলের মাঝে ছোট্ট টেবিল পেতে ঝালমুড়ি বিক্রি করছেন রহিমা বেগম। তিনি বলেন, “শুধু কাশফুলের সময় এখানে ঝালমুড়ি বিক্রি করি। শুক্রবারে একটু বেশি বেচাকেনা হয়। দেড় হাজার থেকে দুই হাজার টাকার মতো বিক্রি হয়। অন্য দিন হাজার টাকার মতো বিক্রি করি।”

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে বদলে যায় কাশবনের রূপ। পশ্চিম আকাশের ম্লান আলো সাদা কাশফুলের ওপর ছড়িয়ে দেয় সোনালি আভা। মৃদু বাতাসে দুলতে থাকা কাশফুলের সারি তখন তৈরি করে অন্যরকম এক দৃশ্য। দিনের ব্যস্ততা ভুলে সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন দর্শনার্থীরা।

শরতের এই সৌন্দর্য উপভোগ করতে এসে যাতে কেউ কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখে না পড়েন, সে বিষয়েও নজর রাখছে পুলিশ।

বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ চরচাকে বলেন, “কাশবন দেখতে আসা দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। দর্শনার্থীদের যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে। পাশাপাশি সবাইকে শৃঙ্খলা বজায় রেখে কাশবনের সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানাচ্ছি।”

শরতের সাদা কাশফুল, নীল আকাশ আর মৃদু বাতাস–সব মিলিয়ে বরিশালের বিসিকের এই বিস্তীর্ণ কাশবন এখন নগরবাসীর ব্যস্ত জীবনে এক টুকরো স্বস্তির ঠিকানা। প্রকৃতির তৈরি এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই এখানে বাড়ছে মানুষের আনাগোনা।

বিষয়: শরৎজীবনানন্দ দাশবরিশাল
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।