Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রের প্রাইমারি স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ৫

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১২: ৪২
যুক্তরাষ্ট্রের প্রাইমারি স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ৫
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের প্রাইমারি স্কলে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের প্রাইমারি স্কলে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

Advertisement

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবেরে বলা হয়েছে, হামলাকারী বেন্ড শহরের ১৬ বছর বয়সী এক কিশোর। এছাড়া নিহতদের মধ্যে ৫, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশু এবং একজন শিক্ষক রয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার কিছুক্ষণ আগে এক ব্যক্তি ফোন করে জানান, বন্দুকধারী এক ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি ছুড়েছে। পরে ওই সন্দেহভাজনকে একটি বন্দুক নিয়ে স্কুলের দিকে যেতে দেখা যায়। স্কুলের গেটে গুলি চালিয়ে সে ভবনের ভেতরে প্রবেশ করে।

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে দুই পুলিশ আটকborder sylhet

হামলার পর স্কুলের ভেতর থেকে জরুরি সহায়তা চেয়ে ৯১১ নম্বরে অনেকবার ফোন করা হয়। খবর পেয়ে প্রায় তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এর আগেই নিরাপত্তার স্বার্থে স্কুলটি লকডাউন করা হয়।

বেন্ড শহরের পুলিশপ্রধান মাইক ক্রান্টজ জানান, হামলাকারীকে থামাতে এক সশস্ত্র কমিউনিটি সদস্য তার পিছু নেন এবং স্কুলের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে ওই ব্যক্তির গুলিতে সন্দেহভাজন কিশোর নিহত হয়।

এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের একজন সাত বছর বয়সী শিশু এবং অন্যজন ৫৪ বছর বয়সী শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

কী কারণে এ হামলা চালানো হয়েছে এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার আরও বিস্তারিত তথ্য শুক্রবার জানানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়: যুক্তরাষ্ট্রস্কুলগুলিবন্দুক হামলাকিশোরনিহতআহতঅপরাধ
Advertisement
সর্বশেষ
  • ১

    বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

  • ২

    নাহিদ রানার চোট কতটা গুরুতর, আগের রূপে ফিরতে পারবেন?

  • ৩

    মানুষ ঝুঁকছে ডিজিটাল ব্যাংকিংয়ে, সাইবার ঝুঁকি ঠেকানোর প্রস্তুতি কী ব্যাংকগুলোর?

  • ৪

    মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বর প্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ

  • ৫

    পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ, কমেছে ভিসা-মুক্ত দেশ

সম্পর্কিত
  • বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

    বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

    বরিশালের গৌরনদীতে বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু মাঝি (২৬) উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।

  • মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বর প্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ

    মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বর প্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ

    মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়মে এই নম্বর প্লেট লাগাতে হবে। তা না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

  • পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ, কমেছে ভিসা-মুক্ত দেশ

    পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ, কমেছে ভিসা-মুক্ত দেশ

    বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের অক্টোবরে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৯তম। তবে এবার ভিসামুক্ত সুবিধা নিয়ে যাওয়া যায়, এমন দেশের সংখ্যা কমেছে।

  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

    নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনপ্রধান পিট হেগসেথের পরিকল্পনার বিরোধিতা করে বৃহস্পতিবার এ সিদ্ধ