বিশেষ প্রতিনিধি, খুলনা

খুলনায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভুল প্রশ্নপত্রে গত সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুর ২টায় শিববাড়ী মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এদিকে নগরীর শিববাড়ী মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে যানজটের সৃষ্টি হয়। এতে যানবাহনের যাত্রীরাসহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের ৬ ও ৭ নম্বর প্রশ্ন ভুল ও কঠিন প্রশ্ন করার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে 'ভুয়া ভুয়া' স্লোগান দেয়।
এ সময় সরকারি সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. আসাদুজ্জামান আল গালিব, সোলায়মান ফয়সাল, রিয়াজ হাবিব, মিরাজুল ইসলাম ও জাওয়াদ রহমান জানান, গত সোমবারের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল রয়েছে। এ ভুলের জন্য শিক্ষামন্ত্রী দায়ী। এ ছাড়া টানা বৃষ্টির মধ্যে দুর্যোগপূর্ণ সময় ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ফলে বহু পরীক্ষার্থী ঠিক সময়ে পরীক্ষা দিতে কেন্দ্রে আসতে পারেনি। তার ওপর অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে অনেক কঠিন হয়েছে। এতে বেশির ভাগ শিক্ষার্থীই ভালো পরীক্ষা দিতে পারেনি।
এ ছাড়া চলমান পরীক্ষার প্রশ্নপত্রে নানা ধরনের অসঙ্গতি রয়েছে বলেও শিক্ষার্থীদের অভিযোগ।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, যেখানে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা, সেখানে কেন দুর্যোগ কবলিত এলাকাগুলোর পরীক্ষা স্থগিত করে পরে পরীক্ষা নেওয়া হবে?
শিক্ষার্থীরা অনতিবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, "আমাদের এখন এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ।"
পরে বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাদের কর্মসূচি শেষ করেন।