চরচা প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার আশপাশের এলাকাসহ গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চালকদের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ মেনে হযরত শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন না বাজানোর জন্য অনুরোধ করেছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকা–স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে ‘নিরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। তাই এসব এলাকায় হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ড হতে পারে ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে ট্রাফিক বিভাগ সরাসরি জরিমানা করবে।
এ ছাড়া পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ডিএনসিসি ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া হবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী চালকদের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এক পর্যায়ে তিনি পুলিশকে বলেন যে তার স্বামী মারুফ নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে। পরবর্তীতে মারুফের ইজিবাইক ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেয় বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন ফাল্গুনী খাতুন।