তেহরানে হামলা থেমে নেই, সকালেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
তেহরানে হামলা থেমে নেই, সকালেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ
ছবি: বিবিসি থেকে নেওয়া

ইরানের রাজধানী তেহরানে এখনও হামলা চলছে। সকাল থেকে কয়েক দফা তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসি বাংলার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় এরইমধ্যে নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এরইমধ্যে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টা খানেক আগে, ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যায় মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এবং সেগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

ওই পোস্টে বলা হয়েছে, “নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কমান্ড এখন দ্রুত পদক্ষেপ নিচ্ছে।”

এদিকে, আইডিএফ সবশেষ বলেছে, “ইসরায়েলি বিমান বাহিনী ইরানজুড়ে ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, শাসন সংশ্লিষ্ট বিভিন্ন টার্গেট এবং সামরিক কমান্ড সেন্টার।”

সম্পর্কিত