Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বরিশালে ধর্ষণ মামলায় ছাত্র ইউনিয়ন নেতা জয় গ্রেপ্তার, সদস্যপদ স্থগিত

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৭: ২৪
বরিশালে ধর্ষণ মামলায় ছাত্র ইউনিয়ন নেতা জয় গ্রেপ্তার, সদস্যপদ স্থগিত
বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়। ফাইল ছবি।

বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়কে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত ও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংগঠন থেকে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলির একটি ভাড়া বাসা থেকে জয়কে গ্রেপ্তার করা হয়।

Advertisement

এর আগে গত মঙ্গলবার এক তরুণী বাদী হয়ে বরিশালের কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করেন। নয়ন সরকার জয় বরগুনা জেলার বাসিন্দা। তিনি বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলিতে বসবাস করেন এবং বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালে ওই তরুণীর সঙ্গে জয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে জয় তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। গত ছয় মাস ধরে বিয়ের জন্য চাপ দিলেও তিনি বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। একপর্যায়ে জয় তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

জয়ের মা ওই তরুণীকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না বলে জানিয়ে দেন। মামলা দায়েরের পর জয় পলাতক অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেন এবং মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন বলেও অভিযোগ করেন বাদী।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের দপ্তর সম্পাদক তন্নি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে জেলা সংসদের সহ-সভাপতি সুজয় সরকারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর জয়কে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

বিষয়: মামলাধর্ষণছাত্র ইউনিয়নগ্রেফতারবরিশাল
Advertisement
সর্বশেষ
  • ১

    মসজিদের সামনে ছাত্রলীগ সন্দেহে মারধর, কয়েকজন আহত

  • ২

    ‘একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে তোদের আধিপত্য এইখানে চলবে না’

  • ৩

    জেনজি আন্দোলন: শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল বনাম ভারত

  • ৪

    ‘অলিগার্ক যা চায়, এরা তাই করে ফেলে’

  • ৫

    ভারতের ককরোচ পার্টি আত্মপ্রকাশ করল কেন?

সম্পর্কিত
  • বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।