Advertisement

যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ, পাইলট অক্ষত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ, পাইলট অক্ষত

যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় আজ সোমবার এই তথ্য জানিয়েছে।

Advertisement

আইএসপিআর জানিয়েছে, সোমবার দুপুরের এ ঘটনায় বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আইএসপিআরের বার্তায় বলা হয়, যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। বৈমানিক নিরাপদে আছেন। বিমানের কোনো ক্ষতি হয়নি।