
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সরকারি খরচ বৃদ্ধি, কর কমানো এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য জনগণের সমর্থন পেতেই তিনি এই আগাম নির্বাচনের ডাক দিয়েছেন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই নির্বাচনের ওপর তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। দেশের শাসনভার তার হাতে থাকবে কি না, সে বিষয়ে তিনি সরাসরি জনগণের রায় চেয়েছেন।
প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী দুই বছর খাবারের ওপর থাকা ৮% ‘কনজাম্পশন ট্যাক্স’ স্থগিত রাখা হবে। তার মতে, এর ফলে কর্মসংস্থান বাড়বে এবং সাধারণ মানুষের খরচ করার ক্ষমতা বৃদ্ধি পাবে।
কর কমানোর এই সিদ্ধান্তের ফলে সরকারের বছরে প্রায় ৫ ট্রিলিয়ন ইয়েন বা ৩২ বিলিয়ন ডলার রাজস্ব ক্ষতি হতে পারে। এই খবর ছড়িয়ে পড়লে জাপানের সরকারি বন্ডের সুদের হার গত ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
গত অক্টোবর মাসে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তাকাইচির জন্য প্রথম বড় নির্বাচনী পরীক্ষা। এই ভোটের মাধ্যমে পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের ভাগ্য নির্ধারিত হবে। বর্তমানে জাপানের প্রধান দুশ্চিন্তা হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে-এর এক জরিপ অনুযায়ী, ৪৫ শতাংশ মানুষ ক্রমবর্ধমান দাম নিয়ে চিন্তিত এবং ১৬ শতাংশ মানুষের কাছে কূটনীতি ও নিরাপত্তা বড় ইস্যু।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।