Advertisement

ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা মামলার নিষ্পত্তির সুপারিশ: অ্যাটর্নি জেনারেল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা মামলার নিষ্পত্তির সুপারিশ: অ্যাটর্নি জেনারেল

ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় যে সব‍ মামলা এখনো বহাল অবস্থায় আছে, তা ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করার সুপারিশ করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

Advertisement

‎আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজনে ‘ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ: ভবিষ্যত বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা’ শিরোনামে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এদিন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে ৩৯৬ জন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে ২২২টি মামলা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ।

অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না করে শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি আইনকে দায় দিয়ে সাংবাদিক নিপীড়নের সমস্যা দূর হবে না।

Advertisement

এসময় তিনি বলেন, যে আইন সাংবাদিকদের কণ্ঠ রোধ করে, সাংবাদিকের কলমকে রোধ করে, সে সকল নির্যাতন নিপীড়নমূলক আইন পুনর্বিবেচনা করার জন্য আগামী সরকারকে আহ্বান জানাই।

এ ছাড়া তিনি বলেন, শুধু সাংবাদিক নয় নাগরিকদের অধিকার নিয়েও সচেতন হতে হবে সরকারকে। নতুন সরকার এ ধরনের আইনের পথে হাঁটবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

৫ আগস্টের পরে দেশে একটিও গুমের ঘটনা ঘটেনি উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, মিথ্যা গায়েবি মামলায় ভুক্তভোগী ছিলেন ৭০ লাখ মানুষ। তবে ৫ আগস্ট পরবর্তী সময়ে, পুলিশ বাদী হয়ে একটাও গায়েবী মামলা করেনি।