Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খুলনার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৭: ৩৬
খুলনার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনার দিঘলিয়ায় রাশিদা বেগম হত্যা মামলার ৫ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো: খুরশীদ আলম এ রায় দেন।

Advertisement
Advertisement
Advertisement

পাশাপাশি তাদের প্রত্যেককেই ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনি মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতের বেঞ্চ সহকারী মো: শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোসা: আনোয়ারা বেগম, মো: ইসমাইল শেখ ওরফে বাবু ও জামাই শামিম শেখ। এছাড়া এ মামলার অন্যান্য আসামিরা হলেন মহেশ্বরপাশা এলাকার সাহেবের বাড়ির ভাড়াটিয়া রাজু মুন্সি ওরফে রাজু এবং তেরখাদা উপজেলার দেয়াড়া উল্টোপাড়া এলাকার বাসিন্দা ইলিয়াস শেখ।

দণ্ডপ্রাপ্ত আাসমিদের মধ্যে শামীম শেখ ও তার শ্বশুড়ি মোসা: আনোয়ারা বেগম ছাড়া অন্যান্যরা পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ জুলাই বিকেল দেয়াড়া উল্টোপাড়া এলাকার বাসিন্দা নাসিরুজ্জামান তার দৃষ্টিপ্রতিবন্দ্বী মেয়ে ও মা রাশিদা বেগমকে বাড়ি রেখে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বাইরে বেড়াতে যান। এ সুযোগে সংঘবদ্ধ চোরের দল বাড়িতে প্রবেশ করে। এসময় তারা নাসিরুজ্জামানের বৃদ্ধ মাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর চোরের দল ঘর থেকে নগদ ২০ হাজার টাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

সূত্রটি আরও জানায়, ঘটনার দিন প্রাকৃতিক দুর্যোগ ও প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নাসিরুজ্জামানের বাড়ি ফিরতে দেরি হয়। ডাকাডাকিতে সাড়া না দেওয়ায় প্রতিবেশিদের নিয়ে পেছনের দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে খাটের নিচে তার মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেন তিনি। এ ঘটনায় ওই বছরের ২০ জুলাই তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।

অন্যদিকে, ২০১৩ সালের ১২ মার্চ দিঘলিয়া থানার এসআই আসাদুজ্জামান উল্লিখিত আসামিদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এটিএম মনিরুজ্জামান বলেন, “মামলার পরপর পুলিশ ঘটনার তদন্তে নামে। বাড়ি থেকে একটি স্যান্ডেল উদ্ধার করে পুলিশ। সেই স্যান্ডেলের সূত্র ধরে প্রথমে শামীমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শামীম রাশিদা বেগমের বাড়ির গৃহপরিচারিকা। মূলত তিনি বাড়ির সকল খবরাখবর আসামিদের কাছে পৌঁছে দিত। বাড়িতে ছেলে না থাকার সুযোগে উল্লিখিত আসামিরা ঘরের ভেতর প্রবেশ করে রশিদা বেগমকে হত্যা করে মালামালগুলো লুট করে নিয়ে যায়। শামীমের পরপর অন্যান্য আসামিরাও গ্রেপ্তার হয়।”

বিষয়: খুলনাপলাতকআইনআসামিগ্রেপ্তারযাবজ্জীবনআদালত
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প