Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে দেশে সহিংসতা বাড়বে: জয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১: ২৫
আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে দেশে সহিংসতা বাড়বে: জয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, আগামী বছরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দেওয়া হলে দেশে আন্দোলন ও সহিংসতা বাড়বে।

Advertisement

স্থানীয় সময় রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন তিনি।

চলতি বছরের মে মাসে জুলাই আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এরপর দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

মা ভারতের নিরাপত্তায় রয়েছে, তার কী করতে পারবে অন্তর্বর্তী সরকার: রয়টার্সকে জয়জয়

জয় বলেন, “আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হতে দিতে পারি না। আমাদের প্রতিবাদ আরও জোরালো হবে এবং যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। আন্তর্জাতিক সম্প্রদায় কোনো ভূমিকা না নিলে, শেষ পর্যন্ত নির্বাচনের আগে বাংলাদেশে সহিংসতা ঘটতে পারে…. মুখোমুখি সংঘর্ষ হবেই।”

Advertisement
Advertisement
Advertisement

তবে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায়, পরে নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে রয়টার্সকে জানান সরকারের এক মুখপাত্র।

মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দলটির ওপর থেকে চলমান এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনাই নেই। তাছাড়া নির্বাসিত রাজনৈতিক ব্যক্তিদের পক্ষ থেকে যেকোনো ধরনের সহিংসতায় উসকানিকে সরকার চরম দায়িত্বজ্ঞানহীন এবং নিন্দনীয় বলে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন তিনি।

বিষয়: আন্দোলনশেখ হাসিনানির্বাচনআওয়ামী লীগসজীব ওয়াজেদ জয়নিবন্ধনসহিংসতা
Advertisement
সর্বশেষ
  • ১

    খুলনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

  • ২

    ইউপি নির্বাচন: এমপিওভুক্ত শিক্ষকরা কি ভোটে অংশ নিতে পারবেন?

  • ৩

    ফ্রান্স এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে

  • ৪

    ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

  • ৫

    কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার রক্ষার দাবি ৩ সংস্থার

সম্পর্কিত
  • খুলনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

    খুলনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

    খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলার ঘটনায় পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ বৃহস্পতিবার সকালে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

  • ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

    ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

    ঢাকার অব্যাহত বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

  • কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার রক্ষার দাবি ৩ সংস্থার

    কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার রক্ষার দাবি ৩ সংস্থার

    গতকাল বুধবার ঢাকায় ‘ন্যাশনাল অ্যালাইয়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ’ (এনএজেটিবি), ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ) এবং ‘বাংলাদেশ লেবার ফাউন্ডেশন’ (বিএলএফ)-এর যৌথ উদ্যোগে ‘কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার নিশ্চিতের দাবি’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

  • শুক্রবার দেশজুড়ে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির ডাক সিজেপির

    শুক্রবার দেশজুড়ে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির ডাক সিজেপির

    অভিজিৎ দীপকে তার আহ্বানে বলেছেন, তিরঙ্গা বা ভারতের জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। অন্য শহরেও একই ধরনের সমাবেশ আয়োজনের জন্য তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন।