
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানীর কদমতলীতে মো. আলামিন নামে এক লিফটম্যানকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আলামিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল রোববার রাত আনুমানিক ১১টার দিকে কদমতলীর জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আলামিন কুমিল্লার হোমনা উপজেলার কামারকান্দি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। বর্তমানে তিনি জুরাইন এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
আহতের বোন আসমা বেগম জানান, আলামিন একটি অ্যাপার্টমেন্ট ভবনে লিফট অপারেটর হিসেবে কর্মরত। কাজ শেষে বাসায় ফেরার পথে জুরাইনের চেয়ারম্যান বাড়ির সামনে পৌঁছালে ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আলামিনকে পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
তার অভিযোগ, দুর্বৃত্তরা আলামিনের সঙ্গে থাকা একটি স্মার্টফোন ও নগদ ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা নেন।
স্বজনদের বরাত দিয়ে এই কর্মকর্তা আরও বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি আহত হয়েছেন। বিষয়টি কদমতলী থানাকে অবহিত করা হয়েছে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।