
লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।
তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসী না নেওয়ার হুমকির পাশাপাশি আমেরিকায় গ্রিন কাডর্ধারীদের ব্যাপারেও কঠোর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্বের ১৯টি দেশ থেকে আমেরিকায় গিয়ে গ্রিন কার্ড পাওয়া ব্যক্তিদের তথ্য পর্যালোচনার ঘোষণা দিয়েছে তার প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, এসব দেশকে ‘অব কনসার্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছিল আমেরিকা সরকার। এ তালিকায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কিমিনিস্তান ও ভেনেজুয়েলা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই কার্যক্রম শুরু করতে চাইছে মার্কিন প্রশাসন।
সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুজন সদস্যকে গুলির ঘটনার পরই আরও কঠোর হলেন মার্কিন প্রেসিডেন্ট।
এ নিয়ে বৃহস্পতিবার মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসী পরিষেবার পরিচালক জো এডলো লেখেন, “অব কনসার্নে থাকা ১৯টি দেশ থেকে এসে যারা গ্রিন কার্ড পেয়েছেন, তাদের সেসব কার্ড পর্যালোচনা করার নির্দেশ এসেছে।”

লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ আজ সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে
সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রথমবারের মতো তদন্তে এসআরবি
রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।