Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভোটে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে আর্টিকেল ১৯

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ১১
ভোটে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে আর্টিকেল ১৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের নিরাপত্তা, কাজের পরিবেশ এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) এবং ইউনেস্কো বাংলাদেশকে একটি যৌথ সুপারিশমালা দিয়েছে ব্রিটিশ মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনসহ ২২টি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা।

Advertisement

যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে বিগত নির্বাচনগুলোতে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি, সরঞ্জাম জব্দ এবং চলাচলে বিধিনিষেধের মতো ঘটনা বারবার ঘটেছে। বিশেষ করে স্থানীয় সাংবাদিক, ফ্রিল্যান্সার, অনলাইন নিউজপোর্টালের প্রতিনিধি এবং নারী সাংবাদিকরা চরম বৈষম্যের শিকার হন।

বিবৃতিতে একটি সাম্প্রতিক গবেষণার বরাত দিয়ে জানানো হয়, বাংলাদেশে অধিকাংশ সাংবাদিক নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় শারীরিক হামলা ও হয়রানির আশঙ্কা করেন।

সংস্থাগুলোর মতে, নির্বাচন কমিশনের বর্তমান নির্দেশিকায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট কোনো প্রটোকল নেই। এ ছাড়া, নির্বাচনের দিন গণপরিবহনের ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং যানবাহন পাসের জটিলতা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে নারী সাংবাদিকদের ক্ষেত্রে এই পরিবহন সংকট এবং নিরাপত্তা ঝুঁকি দ্বিগুণ চ্যালেঞ্জ তৈরি করে।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে অভিযোগ করা হয় যে, বর্তমানে প্রচলিত অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের প্রক্রিয়াটি বৈষম্যমূলক। এটি মূলত বড় ও প্রভাবশালী গণমাধ্যমগুলোকে অগ্রাধিকার দেয়, যার ফলে প্রান্তিক পর্যায়ের এবং ফ্রিল্যান্স সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহের সুযোগ থেকে বঞ্চিত হন।

তারা আরও বলেছে, নির্বাচনের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক ক্ষমতা অনেক সময় সাংবাদিকদের পেশাগত কাজে বাধার কারণ হয়ে দাঁড়ায়।

যৌথ বিবৃতিতে কয়েকটি দাবি জানানো হয়েছে। সেগুলো হলো-

  • সাংবাদিকদের ওপর হামলা বা বাধার বিরুদ্ধে কার্যকর নিরাপত্তা প্রটোকল এবং তাৎক্ষণিক বিচারিক ব্যবস্থা নিশ্চিত করা।
  • নির্বাচনের দিন সাংবাদিকদের যানবাহন চলাচলের ওপর থেকে সব ধরনের অহেতুক বিধিনিষেধ প্রত্যাহার করা।
  • মাঠ পর্যায়ে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের সাংবাদিকদের পেশাগত অধিকার এবং সুরক্ষা বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ প্রদান।
  • ফ্রিল্যান্সার, অনলাইন সাংবাদিক ও নারী সাংবাদিকদের জন্য স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবস্থা চালু করা।
  • নির্বাচনের দিন সাংবাদিকদের অভিযোগ দ্রুত আমলে নিতে একটি স্বাধীন ও রিয়েল-টাইম অভিযোগ প্রতিকার ব্যবস্থা গঠন করা।
বিষয়: নির্বাচনইউনেস্কোসাংবাদিকতানির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসাংবাদিক
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।