Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ভারতের মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ট্রাক চাপায় নিহত ১২

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১০: ৪৮
ভারতের মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ট্রাক চাপায় নিহত ১২
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে তীর্থযাত্রীদের ওপর ট্রাক উঠে অন্তত ১২ জন নিহত হয়েছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে তীর্থযাত্রীদের ওপর ট্রাক উঠে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ধানবোঝাই একটি ট্রাক পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

গোয়ালিয়রের সিনিয়র পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে ছিনোরের দিক থেকে আসা ট্রাকটি ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা একটি খাড়া ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারায়।

পুলিশ সুপার বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা, বিপুলসংখ্যক তীর্থযাত্রী শীতলা মাতা মন্দিরে যাচ্ছিলেন। ছিনোরের দিক থেকে আসা সড়কটিতে একটি খাড়া ঢাল রয়েছে, যেখানে ভারী যান চলাচল নিষিদ্ধ। রাত দেড়টার দিকে ধানবোঝাই একটি ট্রাককে সেখানে থামানো হয়েছিল।”

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তারapurba_arrested-for-alif-murder

“সেটি পুলিশের ব্যারিকেড ভেঙে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে আসে এবং মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়। সড়কে থাকা ভক্তরা ট্রাকটির নিচে চাপা পড়েন, ফলে এ দুর্ঘটনা ঘটে।”

ধর্মবীর সিং জানান, দুর্ঘটনাস্থলে দায়িত্বরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

পুলিশ সুপারের ভাষ্য, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন। পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা সামান্য আহত হয়েছেন।

গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকারী যানবাহন পাঠানো হয়। এ ঘটনায় ২৯ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

রুচিকা বলেন, “নবরাত্রির সময় ওই সড়কে একটি স্টপার ও পুলিশের চেকপোস্ট ছিল। তাহলে গাড়িটি কীভাবে ভেতরে ঢুকল, তা তদন্তের বিষয়।”

জেলা প্রশাসক জানান, ট্রাকটি কীভাবে ব্যারিকেড পার হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ট্রাকটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা পরীক্ষা করতে আঞ্চলিক পরিবহন দপ্তরের (আরটিও) একটি দল পাঠানো হয়েছে।

বিষয়: ভারতমধ্যপ্রদেশমন্দিরট্রাক চাপাসড়ক দুর্ঘটনানিহতআহত
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘আমেরিকাকে ভালোই খুশি রেখেছে বাংলাদেশ, বোয়িং কিনেছে’

  • ২

    সেনাবাহিনীকে আরও আধুনিক করা হচ্ছে: প্রধানমন্ত্রী

  • ৩

    দ্রুত ‘জাতীয় এআই নীতিমালা’ অনুমোদনের আহ্বান

  • ৪

    শাকিব খানের রকস্টার সিনেমায় কেন সানির গান?

  • ৫

    ‘এই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বরাবরই টালমাটাল ছিল’

সম্পর্কিত
  • সেনাবাহিনীকে আরও আধুনিক করা হচ্ছে: প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীকে আরও আধুনিক করা হচ্ছে: প্রধানমন্ত্রী

    বর্তমান সরকার সর্বক্ষেত্রে সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও প্রতিরক্ষা সামগ্রী দেশেই উৎপাদনের জন্য সরকার দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করেছে বলেও জানান তিনি।

  • টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

    কক্সবাজারের উখিয়ায় ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ আগুনের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। এরইমধ্যে সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

    নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

    নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যায় জড়িত অভিযোগে অপূর্ব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

  • দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া

    দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া

    আইন পেশায় যুক্ত থাকার দাবি নিয়ে প্রশ্ন ও সংবাদ সম্মেলনে পারফরম্যান্সের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি