Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ ২৭ মে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ২১: ৫৬
চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ ২৭ মে

সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল সোমবার থেকে দেশটিতে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস এবং তার পরের দিন অর্থাৎ ২৭ মে (বুধবার) সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

Advertisement

আজ রোববার সন্ধ্যায় সৌদির রাজকীয় আদালত ও চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এর আগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, তিউনিসিয়া ও ব্রুনাইয়ে পবিত্র জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপনের তারিখ ঘোষণা করা হয়েছে। আজ রোববার দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

আজ সন্ধ্যায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে দেশ দুটিতে পবিত্র জিলহজ মাস শুরু হবে। আর এর ১০ম দিন অর্থাৎ আগামী ২৭ মে (বুধবার) ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে ব্রুনাই জানিয়েছে, আজ রোববার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার জিলহজ মাসের আগের মাস অর্থাৎ জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে।

ব্রুনাইয়ের ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকে দেশটিতে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) ব্রুনাইতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়াও। উভয় দেশেই আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

তুরস্কের ঘোষণা অনুযায়ী, আগামীকাল সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হচ্ছে। সেই হিসেবে আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

তুরস্ক সাধারণত খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে তাদের নিজস্ব প্রাক-গণনাকৃত ইসলামিক ক্যালেন্ডার পদ্ধতি ব্যবহার করে থাকে, যা সম্পূর্ণ বৈজ্ঞানিক ও জ্যোতির্বিজ্ঞানের ওপর নির্ভরশীল।

এদিকে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া এবার সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে নজির গড়েছে। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির হিসাব অনুযায়ী, আগামীকাল সোমবার জিলহজ মাসের প্রথম দিন এবং আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে।

বিষয়: ঈদুল আজহাসৌদি আরবজিলহজ মাসঈদকোরবানিহজ
Advertisement
সর্বশেষ
  • ১

    দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল

  • ২

    চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

  • ৩

    দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন ব্যাংক বন্ধ, শনিবার খোলা

  • ৪

    কন্যাশিশুর নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব: রাষ্ট্রপতি

  • ৫

    পাকিস্তান: স্থিতিশীলতা কেন আজও অধরা

সম্পর্কিত
  • দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল

    দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল

    সোমবার বিরোধী দলের সদস্য ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর কর্মীসহ কয়েক শ মানুষ আদালতের উদ্দেশে মিছিল করে। অন্যদিকে দলীয় নেতারা বাসে করে সেখানে যান।

  • চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

    চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

    চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ সময়ে মশাবাহিত রোগটিতে আরও চারজনের মৃত্যু হয়েছে।

  • দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন ব্যাংক বন্ধ, শনিবার খোলা

    দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন ব্যাংক বন্ধ, শনিবার খোলা

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে সব তফসিলি ব্যাংক টানা তিন দিন বন্ধ থাকবে। তবে পূজার ছুটির সমন্বয় হিসেবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

  • কন্যাশিশুর নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব: রাষ্ট্রপতি

    কন্যাশিশুর নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব: রাষ্ট্রপতি

    মেয়েদের নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধ করা এবং তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশের সুযোগ তৈরি করতে সরকার, পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।