Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

শহীদ মিনার এলাকায় ছিনতাইয়ে বাধা, গৃহবধূকে ছুরিকাঘাত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৩: ০৫
শহীদ মিনার এলাকায় ছিনতাইয়ে বাধা, গৃহবধূকে ছুরিকাঘাত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাজমা বেগম (৩৬) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

Advertisement

আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

আহত গৃহবধূর মেয়ে ফারজানা আক্তার জানান, তারা নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসেন। সকালে শহীদ মিনার এলাকায় পৌঁছালে এক ছিনতাইকারী তার মায়ের ব্যাগ টানাহেঁচড়া শুরু করে। এ সময় নাজমা বেগম ব্যাগ ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে তার চোখের ওপর আঘাত করে।

ফারজানা আরও জানান, মাকে রক্ষা করতে তিনি নিজের ভ্যানিটি ব্যাগ দিয়ে ছিনতাইকারীকে প্রতিরোধ করার চেষ্টা করলে ওই ব্যক্তি পালিয়ে যায়। ঘটনার সময় আশপাশে লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেনি বলেও অভিযোগ করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালে আহত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। স্বজনদের কাছ থেকে জানা গেছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতেই তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিষয়: রাজধানীছুরিকাঘাতছিনতাইঅপরাধকেন্দ্রীয় শহীদ মিনার
Advertisement
সর্বশেষ
  • ১

    মধ্যপ্রাচ্যের সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: শামা ওবায়েদ

  • ২

    সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা ও পর্যটকের সংখ্যা পর্যালোচনা করা হবে: পরিবেশমন্ত্রী

  • ৩

    মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

  • ৪

    ৭ ইসলামী দলের ঐক্য কি আদৌ হবে?

  • ৫

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

সম্পর্কিত
  • সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা ও পর্যটকের সংখ্যা পর্যালোচনা করা হবে: পরিবেশমন্ত্রী

    সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা ও পর্যটকের সংখ্যা পর্যালোচনা করা হবে: পরিবেশমন্ত্রী

    সভায় পর্যটন নিয়ন্ত্রণে বিদ্যমান নির্দেশনাগুলোও পর্যালোচনা করা হয়।

  • সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

  • তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা