Advertisement

খুলনায় একদিনে হাসপাতালে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

খুলনায় একদিনে হাসপাতালে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। ছবি: ইউএনবি

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসাইনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানায়। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটছে খুলনা জেলায়।

এদিকে, খুলনা সিটি বিএনপির এক জরুরি সভায় খুলনাকে ডেঙ্গু মহামারি আক্রান্ত জেলা ঘোষণার দাবি জানানো হয়েছে। রোগটির বিস্তার রোধে সিটি করপোরেশন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন সভার নেতারা।

Advertisement

সভায় অংশগ্রহণকারীরা ডেঙ্গু পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আজ মঙ্গলবার থেকে খুলনা শহরে তিনটি স্থানে বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প চালু করা হয়েছে।

এসব ক্যাম্পে ডেঙ্গু ও জ্বরজনিত অন্যান্য রোগে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে।