Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮: তদন্ত ও ক্ষতিপূরণের দাবি ব্লাস্টের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৬
আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮: তদন্ত ও ক্ষতিপূরণের দাবি ব্লাস্টের
বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-র লগো, ছবি: সংগ্রহিত

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী যানবাহনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৮ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহিতা, আহতদের চিকিৎসাসেবা এবং ক্ষতিগ্রস্তদের সুনির্দিষ্ট ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

প্রকাশিত সংবাদের সূত্রে ব্লাস্ট জানায়, গত রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের শিল্পপ্রাঙ্গণে সিলিন্ডারবাহী গাড়িতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের যানবাহন ও স্থাপনার ক্ষতি সাধনের পাশাপাশি ৮ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন। ব্লাস্ট নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইনি ও বিচারিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে ব্লাস্ট জানায়, অগ্নিনির্বাপণ ও বিপজ্জনক পদার্থের ব্যবহারে জননিরাপত্তা নিশ্চিত করতে মহামান্য হাইকোর্ট ২০১০ সালের ‘নিমতলী অগ্নিকাণ্ড’ মামলার রিটে কিছু স্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন। ওই নির্দেশনায় অননুমোদিত রাসায়নিক গোডাউন নিয়ন্ত্রণ, ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিতের বিষয়টি গুরুত্ব পেয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

ঘটনার সুষ্ঠু তদন্তে ব্লাস্ট ৬টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছে:

১. সিলিন্ডার, ভালভ, রেগুলেটর, পাইপসহ পুরো সরবরাহ ব্যবস্থার প্রযুক্তিগত পরীক্ষা এবং এসবের বৈধ অনুমোদন ও মেয়াদের কাগজপত্র যাচাই করা।

২. ‘গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১’ সহ অন্যান্য বিস্ফোরক ও অগ্নি নিরাপত্তা সংক্রান্ত আইন যথাযথভাবে মেনে চলা হয়েছিল কি না তার তদন্ত করা।

৩. কর্মক্ষেত্রের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা ও জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা যথাযথ ছিল কি না তা পর্যালোচনা করা।

৪. লাইসেন্স প্রদানকারী ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কোনো অবহেলা ছিল কি না তা নির্ধারণ করে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের আইনগত জবাবদিহিতা নিশ্চিত করা।

৫. নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণ নিরূপণ এবং আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা।

৬. হাইকোর্টের পূর্বে প্রদত্ত নির্দেশনার আলোকে শিল্পাঞ্চল ও ঘনবসতি এলাকায় বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন ও ব্যবহারের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা।

বিষয়: সিলিন্ডার বিস্ফোরণমৃতআশুলিয়াদাবিসংবাদ সম্মেলন
সর্বশেষ
  • ১

    আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮: তদন্ত ও ক্ষতিপূরণের দাবি ব্লাস্টের

  • ২

    জনপ্রতিনিধিদের নৈতিক আচরণবিধি প্রণয়নের আহ্বান টিআইবির

  • ৩

    বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে যুবদল নেতার মৃত্যু

  • ৪

    এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫ ব্যাংক হিসাব জব্দ

  • ৫

    জ্বালানি সংকটেও সচল এই ফ্যাক্টরি, উল্টো কমেছে বিদ্যুতের খরচ!

সম্পর্কিত
  • জনপ্রতিনিধিদের নৈতিক আচরণবিধি প্রণয়নের আহ্বান টিআইবির

    জনপ্রতিনিধিদের নৈতিক আচরণবিধি প্রণয়নের আহ্বান টিআইবির

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় বহিষ্কার, দ্বিতীয় স্ত্রী মরিয়মের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার ও রিমান্ডের পরও তার সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে- এমন প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল

  • বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে যুবদল নেতার মৃত্যু

    বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে যুবদল নেতার মৃত্যু

    বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিল চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) জি এম মনির হোসেন (৫৪) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কাটপট্টি রোড এলাকায় মিছিল চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জি এম মনির হোসেন বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ

  • এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫ ব্যাংক হিসাব জব্দ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫ ব্যাংক হিসাব জব্দ

    দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সংস্থাটির সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদ

  • বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

    বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

    দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।