Advertisement

৬টায় ঢাকায় পৌঁছাবে হাদির মরদেহ, নেওয়া হবে ঢাবি মসজিদে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

৬টায় ঢাকায় পৌঁছাবে হাদির মরদেহ, নেওয়া হবে ঢাবি মসজিদে

আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

Advertisement

আজ শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘‘শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেবো। সেখান থেকে শহীদ ওসমান হাদীকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।’’

এর আগে, এক পোস্টে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

Advertisement