Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কাতার থেকে বাংলাদেশে আসছে এলএনজি কার্গো: ব্লুমবার্গ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১৯: ১১
কাতার থেকে বাংলাদেশে আসছে এলএনজি কার্গো: ব্লুমবার্গ

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের জেরে কাতার তাদের গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করার পর প্রথমবারের মতো একটি এলএনজি কার্গো বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। জাহাজ-ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।

Advertisement

শিপ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ‘লেব্রেতাহ’ নামক একটি এলএনজি ট্যাঙ্কার শুক্রবার কাতারের রাস লাফান রপ্তানি কমপ্লেক্স থেকে যাত্রা শুরু করেছে। জাহাজের ড্রাফট লেভেল (পানির নিচে জাহাজের গভীরতা) বৃদ্ধি পাওয়ায় এটি নিশ্চিত হওয়া গেছে যে, জাহাজটিতে পূর্ণ মাত্রায় জ্বালানি লোড করা হয়েছে। জাহাজটি বর্তমানে এর গন্তব্য হিসেবে বাংলাদেশের নাম প্রদর্শন করছে।

জাহাজটির আগামী ১৪ মার্চ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। তবে এই যাত্রাটি এখনো বড় ধরনের ঝুঁকির মুখে। কারণ, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বর্তমানে বাণিজ্যিক জাহাজের জন্য কার্যত বন্ধ।

গত সোমবার ইরানি ড্রোন হামলার পর কাতারের এই বিশাল রপ্তানি কেন্দ্রটি বন্ধ হয়ে গিয়েছিল। রুটটি নিরাপদ না হওয়া পর্যন্ত জাহাজটি সমুদ্রে ভাসমান স্টোরেজ হিসেবে অপেক্ষা করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার পর কাতার এনার্জি প্রথমবারের মতো ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে না পারার জন্য ‘ফোর্স ম্যাজিউর’ বা বিশেষ অক্ষমতা প্রকাশ করেছিল। সাধারণত বিশ্বব্যাপী এলএনজি সরবরাহের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে।

বাংলাদেশের ওপর প্রভাব বাংলাদেশ তার গ্যাস চাহিদার একটি বড় অংশ কাতারের দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে পূরণ করে থাকে। কাতার থেকে পণ্য আসার এই খবরটি বাংলাদেশের জ্বালানি খাতের জন্য কিছুটা স্বস্তির হলেও, যুদ্ধ পরিস্থিতির কারণে এটি সময়মতো বন্দরে ভিড়তে পারবে কি না—তা নিয়ে সংশয় কাটেনি।

তবে কাতার থেকে এই সময় এলএনজি আসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান আরফানুল হক। তিনি জানান, দেশটি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এই মাসে দুই কার্গো এলএনজির চালান বাতিল করায় স্পট থেকে এলএনজি সংগ্রহ করেছে বাংলাদেশ। যা এই মাসের দ্বীতিয়ার্ধে দেশে আসবে।

এর আগে গত ২ মার্চ, কাতারএনার্জি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পেট্রোবাংলাকে তাদের চুক্তির ১৭ নম্বর ধারা অনুযায়ী 'সম্ভাব্য ফোর্স ম্যাজেউর' বা অনিবার্য পরিস্থিতির নোটিশ প্রদান করে। সেখানে এই পরিস্থিতির কারণ হিসেবে অঞ্চলটির সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করা হয়।

বিষয়: জাহাজগ্যাসকাতারএলএনজি
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।