Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হাদি হত্যা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ফের রিমান্ডে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭: ০০
হাদি হত্যা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ফের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ‘ঘনিষ্ঠ সহযোগী’ ফয়সাল রুবেল আহমেদকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

প্রসিকিউশন বিভাগের এসআই মো. রুকনুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো (পূর্ব)–এর সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁইয়া রুবেলকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২২ জানুয়ারি একই আদালত রুবেলকে ছয় দিনের রিমান্ড দিয়েছিলেন। সেই রিমান্ডে পাওয়া তথ্য যাচাই-বাছাই এবং পলাতক আসামিদের গ্রেপ্তারসহ রুবেলের কাছ থেকে পাওয়া দুটি মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্টের তথ্য পেতে নতুন রিমান্ড প্রয়োজন বলে আদালতকে জানান তদন্ত কর্মকর্তা।

গত ২১ জানুয়ারি রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আটিরচর নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করে সিআইডি।

Advertisement
Advertisement
Advertisement

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বলেন, “হাদি হত্যার ঘটনা হুটহাট করে হয়নি। সে অন্যতম আসামি। তার কাছে দুইটা মোবাইল পাওয়া গেছে। ফরেনসিকে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে আরও তথ্য পাওয়া যাবে। মামলার ন্যায় বিচারের স্বার্থে তাকে সাতদিনের রিমান্ডে পাঠানো হোক।‘’

এ সময় রুবেল আদালতে দাবি করেন, তিনি ভুলভাবে গ্রেপ্তার হয়েছেন। তার বক্তব্য–“যে রুবেলকে খোঁজা হচ্ছে আমি সে রুবেল না। আমি একটি চাকরি করি এবং এ হত্যাকাণ্ডে জড়িত নই।”

তবে তদন্ত কর্মকর্তা জানান, রুবেল রিমান্ডে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং তিনি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে অস্থিতিশীল করা, রাজনৈতিক দলের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি এবং প্রার্থীদের মনোবল দুর্বল করার উদ্দেশ্যে একটি চক্র হাদিকে গুলি করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর রুবেল আত্মগোপনে চলে যান এবং পলাতক আসামিদের লুকিয়ে থাকতে সহায়তা করেন।

বিষয়: সিআইডিকেরানীগঞ্জমামলারিমান্ডপুলিশহত্যাওসমান হাদিআদালত
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

  • ২

    প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতি বাড়ছেকী অবস্থা বাংলাদেশের অর্থনীতির?

  • ৩

    ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

  • ৪

    মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

  • ৫

    গণমাধ্যমে তথ্য ফাঁসকারীদের ‘গুলি করে হত্যা করা উচিত’: মন্তব্য ট্রাম্পের

সম্পর্কিত
  • ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। অতীতে বিএনপি সরকারের আমলে সফল প্রত্যাবাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের লক্ষ্যে তদন্ত করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

  • মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ খবর জানিয়েছে

  • গণমাধ্যমে তথ্য ফাঁসকারীদের ‘গুলি করে হত্যা করা উচিত’: মন্তব্য ট্রাম্পের

    গণমাধ্যমে তথ্য ফাঁসকারীদের ‘গুলি করে হত্যা করা উচিত’: মন্তব্য ট্রাম্পের

    বুধবার অ্যারিজোনার বুলহেড সিটিতে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে ট্রাম্প বলেন, “আমার মতে, তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত। আগের দিনে আমরা তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করতাম।”