চরচা প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মো. শাহীন (৪৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মেরাদিয়া সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে। তিনি বর্তমানে খিলগাঁওয়ের মেরাদিয়া পুরাবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রাতে অটোরিকশা চালানোর সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির প্রাইভেট কার এসে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে শাহীন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে এবং চালক বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়।