চরচা ডেস্ক

মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি বাংলাদেশ শ্রদ্ধাশীল এবং বর্তমান সরকার কোনো গোপন চুক্তিতে বিশ্বাসী নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। দেশের রপ্তানি বৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য বলেও জানান তিনি।
আজ বুধবার সচিবালয়ে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব কথা বলেন।
উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য রপ্তানি বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হচ্ছে। বাংলাদেশের সাথে মার্কিন সম্পর্ক আরো উন্নত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “দেশের স্বার্থ সবার আগে, এ লক্ষ্যে চুক্তির বিভিন্ন দিক সরকার পর্যালোচনা করে সামনে এগোচ্ছে।”

পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে সরকার দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, প্রকল্পটি অনুমোদনের জন্য শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।

পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে এই খাতের বিদ্যমান অনেক সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘‘সরকার জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহের নিশ্চয়তা দিতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর।’’