Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নহ্যাম, বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২৩: ২৬
ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নহ্যাম, বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

ব্রিটেনের শাসক দল লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। কিয়ার স্টারমারের জায়গায় আগামী সোমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। এক দশকের মধ্যে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী হতে যাওয়া বার্নহ্যাম আজ তার ভাষণে পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছেন। বক্তব্যের শেষে বলেছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান।’

Advertisement
Advertisement
Advertisement

আগামী সোমবার ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র জমা দেবেন কিং চার্লসের কাছে। ব্রিটেনের রাজা এরপর বার্নহ্যামকে আমন্ত্রণ জানাবেন এবং নতুন সরকার গঠনের আহ্বান জানাবেন।

সেন্ট্রাল লন্ডনে আজ এক অনুষ্ঠানে বার্নহ্যামকে লেবার পার্টির নেতা ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এবং বার্নহ্যামকে মঞ্চে আহ্বান জানান। বার্নহ্যামের মন্ত্রিসভায় শাবানা মাহমুদ বড় দায়িত্ব পেতে যাচ্ছেন বলে গুঞ্জন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণাstarmar

লেবার পার্টির নেতা হিসেবে বক্তব্যে পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছেন বার্নহ্যাম। লেবার পার্টির ভেতরের দ্বন্দ্ব বন্ধ করে ‘ওয়ান লেবার টিম’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এটা না হলে ব্রিটেনের নতুন ডানপন্থার বিরুদ্ধে লড়াইয়ে না হলে জেতা সম্ভব হবে না। জনগণ ‘নতুন ধরনের রাজনীতি’ চায় জানিয়ে বার্নহ্যাম তেমন রাজনীতি চালুর প্রতিশ্রুতিও দিয়েছেন। বলেছেন, তেমন কিছু করতে গেলে ‘এটাই আমাদের পরিবর্তনের শেষ সুযোগ।’

Advertisement
Advertisement
Advertisement

অন্য দলগুলোর সঙ্গে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন বার্নহ্যাম। তবে বলেছেন অন্য দলগুলোর রাজনীতি নিজেদের মধ্যে নিয়ে আসবে না লেবার পার্টি। যুক্তরাজ্যের ‘প্রতিটি অঞ্চলের’ নেতা হয়ে ওঠার প্রতিশ্রুতিও দিয়েছেন, বলেছেন, তিনি ‘উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডেরও নেতা’ হবেন। পাশাপাশি ওয়েস্টমিনস্টার থেকে ক্ষমতা সরিয়ে এনে দেশের অঞ্চলে অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতিও ছিল বার্নহ্যামের বক্তব্যে।

বক্তব্যের শেষ প্রান্তে গিয়ে বার্নহ্যাম বলেছেন, এখন পর্যন্ত তার সব কাজই যে সঠিক ছিল, এমন নয়। যা যা ভুল হয়েছে, তার জন্য দুঃখপ্রকাশ করে বার্নহ্যাম বলেছেন, তিনি সব সময় অন্যদের কথা শুনেছেন, এগিয়ে চলতে চলতেই শিখেছেন। তিনি কী বিশ্বাস করেন, কী করতে চান, সে সম্পর্কে পরিষ্কার ধারণা আছে জানিয়ে বার্নহ্যাম বলেছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান।’

দিনের পরের ভাগে গ্রেইভস্যান্ডে সংবাদমাধ্যমকে বার্নহ্যাম বলেছেন, মন্ত্রিসভায় কারা কারা থাকছেন এ নিয়ে প্রশ্নের জবাব তিনি এখনই দেবেন না। এখনো সিদ্ধান্ত ‘চূড়ান্ত’ করছেন জানিয়ে বার্নহ্যাম বলেছেন, মন্ত্রিসভা নিয়ে সবকিছুই তিনি সোমবার জানাবেন।

বিষয়: যুক্তরাজ্যব্রিটেনব্রিটিশ প্রধানমন্ত্রী
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।