
সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন
গবেষণা ও নীতিবিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
হজ মৌসুমকে সামনে রেখে পরিবহন ও লজিস্টিক খাতে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরব। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে একটি মহাপরিকল্পনা করা হয়েছে।
সৌদি পরিবহন ও লজিস্টিক মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজযাত্রীদের আকাশপথে ভ্রমণের জন্য ৩১ লক্ষাধিক আসন বরাদ্দ করা হয়েছে। এই যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে ১২ হাজারেরও বেশি চার্টার্ড ফ্লাইট।
হজযাত্রীদের স্বাগত জানাতে সৌদি আরবের ৬টি প্রধান বিমানবন্দরকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি তদারকি করতে নিয়োজিত থাকবেন ২২ হাজারের বেশি কর্মী। এয়ারলাইনস এবং বিমানবন্দরগুলো যেন সেবার মান বজায় রাখে, তা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর বিশেষ টিম মাঠে থাকবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ যাত্রীদের জন্য একটি সমন্বিত পরিবহন নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই বিশ্বের সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েত সফলভাবে সম্পন্ন করা যায়।

সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন
গবেষণা ও নীতিবিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মন্দির-বাড়ি দখলের অভিযোগ
বরিশালের উজিরপুরে একটি বাড়ি ও মন্দিরসংলগ্ন সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান শেখের বিরুদ্ধে। গতকাল রোববার উজিরপুর মডেল থানায় নতুন করে লিখিত অভিযোগ করেন জমির মালিক বরুণ মিত্র।

হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন এবার হত্যা মামলায় গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে এবার জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান
সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে।