Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বন্যায় রোহিঙ্গা ক্যাম্প ‘মারাত্মক ঝুঁকিতে’, হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৪: ৩৪
বন্যায় রোহিঙ্গা ক্যাম্প ‘মারাত্মক ঝুঁকিতে’, হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি

ভারীবৃষ্টিতে ভূমিধসের কথা উল্লেখ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছেন, বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাসকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন ‘মারাত্মক ঝুঁকির’ মধ্যে রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা বলেছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাসকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, তা ২০২৬ সালের জুলাইয়ের সাম্প্রতিক ভূমিধসের ঘটনায় আবারো স্পষ্ট হয়েছে।”

এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং ৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে আরও বলা হয়, প্রায় এক দশক ধরে বাংলাদেশ ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে।

সময়ের সাথে সাথে পরিবারগুলোর পরিধি বাড়লেও তাদেরকে গাছপালা কেটে ন্যাড়া করা খাড়া পাহাড়ের ঢালে বাঁশ ও ত্রিপলের তৈরি অস্থায়ী ছাউনিতে গাদাগাদি করে থাকতে হচ্ছে, যা বর্ষা মৌসুমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

মিয়ানমার থেকে নতুন করে আরও শরণার্থী আসার কারণে এই ঘিঞ্জি ক্যাম্পগুলোতে প্রাণঘাতী সাইক্লোন, বন্যা ও ভূমিধসে হতাহতের আশঙ্কা নিয়ে বারবার সতর্কবার্তা দিয়ে আসছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বন্যা ও পাহাড় ধসে ৭ জেলায় ৫১ জনের মৃত্যুflood

এই পরিস্থিতিতে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সরকার, জাতিসংঘ ও দাতা দেশগুলোকে রোহিঙ্গা ক্যাম্পে ভিড় কমাতে এবং বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা, যাতায়াতের রাস্তা ও জরুরি স্থানান্তর কেন্দ্রের জন্য অর্থসহায়তা জরুরি ভিত্তিতে পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলী বলেন, “বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রতিটি বর্ষা মৌসুম দিন দিন আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠছে। তাদের সুরক্ষায় প্রয়োজনীয় তহবিল ফুরিয়ে যাওয়ায় গাছপালাহীন পাহাড়গুলো ধসে পড়ছে এই অস্থায়ী ঘরবাড়িগুলোর ওপর।”

রোহিঙ্গা কোঅর্ডিনেশন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, গত ৪ জুলাই থেকে ৯ জুলাইয়ের মধ্যে কক্সবাজারের গুলোতে আবহাওয়া-জনিত কারণে ২৮৬টি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। এতে ২৬ হাজার ১১৯ জন শরণার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এর মধ্যে ৯৫টি ভূমিধসের ঘটনায় ৪ হাজার ৩০৭ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ২ হাজার ৮০৯টি ঘর আংশিক ও ১৩টি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

এছাড়াও বেশ কিছু লার্নিং সেন্টার, শৌচাগার ও খাবার জলের কল, রাস্তা, সিঁড়ি, সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বাংলাদেশ কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ১ হাজারেরও বেশি শরণার্থীকে সরিয়ে নিয়েছে, তবে অনেকেই নিজেদের ঘর ছেড়ে যেতে রাজি হননি।

বিষয়: ভূমিধসরোহিঙ্গা শরণার্থীরোহিঙ্গা ক্যাম্পহিউম্যান রাইটস ওয়াচবন্যারোহিঙ্গা
সর্বশেষ
  • ১

    বইপড়া কর্মসূচিতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের এক যুগের যাত্রা

  • ২

    আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

  • ৩

    সরকার বলছে সারের মজুত আছে, আর কৃষক পাচ্ছে না, সংকট কোথায়

  • ৪

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

  • ৫

    ‘কোনো কালো গাড়িতে তাকে কেউ পিকআপ করেছিল কি না?’

সম্পর্কিত
  • আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

    আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

    রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের ঘটনার দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্র

  • কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, “নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।” আজ শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালি

  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

    ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় নূর মোহাম্মদ শেখ শহীদ হন। মুক্তিযুদ্ধে তার অসামান্য আত্মত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।

  • ট্রাম্পের দুই বিশেষ দূত মস্কোয়

    ট্রাম্পের দুই বিশেষ দূত মস্কোয়

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনার জন্য মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণের পর রুশ কূটনীতিক কিরিল দিমিত্রিয়েভ তাদের স্বাগত জানান।ট্রাম্পের এই দুই বিশেষ মস্কোয় বৈঠক করবেন। এরপর আগামীকাল রোববার তারা কিয়েভ