
সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের
বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া এবং অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ তুলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন একদল পরীক্ষার্থী।
মঙ্গলবার বেলা ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে নগরীর বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। অবরোধের ফলে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে গেলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একজন হাতেম আলী কলেজ শিক্ষার্থী আলিফ বলেন, “বৈরি পরিবেশের মধ্যেও সোমবার পরীক্ষা হয়েছে। তাছাড়া কঠিন পরীক্ষার আগেও পর্যাপ্ত বন্ধ দেওয়া হয়নি। উল্টো অতীতের চেয়ে এবার প্রশ্নপত্র কঠিন হয়েছে। এমনকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে।”
কিছু শিক্ষার্থী জানান বৈরী আবহাওয়ার কারণে অনেক স্থানেই পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ ছিল না। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার পরও এক বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও সব বোর্ডে তা স্থগিত করা হয়নি। তাই এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে। পাশাপাশি তারা এই পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন দাবি করেন।

সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের
বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে
নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত
একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।

রাশিয়ায় যুদ্ধে পাচারের শিকার ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি
উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যায় মানব পাচারকারী চক্র। পরে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়। তাদের মধ্যে প্রায় ২০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।