
রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে একটি কারাগারের ভেতরে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দী ও কারারক্ষী উভয়ই রয়েছেন।
স্থানীয় গণমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, রোববার কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে নেগোম্বোর কারাগারে সংঘর্ষের সূত্রপাত হয়, যা আজ সোমবারও অব্যাহত রয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় টেলিভিশন চ্যানেল হিরু জানিয়েছে, সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছেন এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র চন্দনা হেরাথ কারাগারের ভেতরে সংঘর্ষ এবং হতাহতের ঘটনা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলাকার প্রধান সরকারি হাসপাতালের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কারাগারের সংঘর্ষে আহত শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের আঘাতের ধরন সম্পর্কে তিনিও কোনো তথ্য দেননি।
শ্রীলঙ্কার কারাগারগুলো দীর্ঘদিন তীব্র ধারণক্ষমতা সংকটে ভুগছে। দেশটির কারা ব্যবস্থার মোট ধারণক্ষমতা ১০ হাজার হলেও বর্তমানে সেখানে ৩৯ হাজারের বেশি বন্দি রয়েছেন।
থিয়েটার থেকে রাজপথে, ভারতের তরুণদের অসন্তোষের নতুন মুখ জেন-জি আন্দোলনকর্মী নেহা বোরা
রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, হস্তক্ষেপ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মসজিদের সামনে ছাত্রলীগ সন্দেহে মারধর, কয়েকজন আহত

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।

রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানানো হয়েছে। নিহতরা হলেন– বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, হস্তক্ষেপ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে এবং প্রকৃত অর্থে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।