
মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।
সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা ৭০ বিঘা জমি ও ৫ কাঠার প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নামে থাকা ৭০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি জিপ গাড়ি, ছয়টি ব্যাংক হিসাব, একটি সেভিং সার্টিফিকেট ও একটি এফডিআর অবরুদ্ধ করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি খালিদ মাহমুদ চৌধুরীর নামে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তদন্তকালে বিশ্বস্ত সূত্র জানায়, খালিদ মাহমুদ চৌধুরীর নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন করে বাংলাদেশের বাইরে আত্মগোপনের আশংকা রয়েছে।
তদন্তের স্বার্থে আসামী খালিদ মাহমুদ চৌধুরীর নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধসহ ক্রোককৃত সম্পদের রিসিভার নিয়োগের জন্য আদালতে আবেদন দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়। তৎপ্রেক্ষিতে খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধসহ জব্দকৃত সম্পত্তির রিসিভার নিয়োগ করা আবশ্যক।
এর আগে গত বছরের ৮ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।

বাড়িতে ঢুকে নারীর চুল কেটে শরীরে দেওয়া হলো মরিচের গুঁড়া
ঝিনাইদহে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, মারধর করে ভুক্তভোগী নারীর চুল কেটে শরীরে দেওয়া হয় মরিচের গুঁড়া।

কুড়িলে প্রাইভেট কারের চাপায় বৃদ্ধ নিহত
রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফুট এলাকায় প্রাইভেট কারের চাপায় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে বৃদ্ধের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে পানিভর্তি খাদে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। খবর বার্তাসংস্থা ইউএনবির।