
গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রাজধানীর বাড্ডায় একটি চিপস তৈরির কারখানায় আগুনে দগ্ধ হয়ে দুই কর্মচারী মারা গেছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে পূর্ব বাড্ডা কবরস্থান রোড এলাকার একটি টিনশেড কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাহমুদুল হাসান (২৩) ও মোস্তফা (২১)। তারা দুজনেই ওই কারখানার কর্মচারী ছিলেন।
মাহমুদুলের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার বড় জুম্মাপাড়া গ্রামে, তার বাবার নাম ইসলাম উদ্দিন। অপরদিকে মোস্তফার বাড়ি একই উপজেলার চর কাজীপাড়া গ্রামে, তার বাবার নাম মজনু মিয়া।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশীদ জানান, রাত ২টার দিকে কবরস্থান রোডের ‘মারিয়া আব্দুল্লাহ ফুড’ নামের একটি চিপস কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কারখানার ভেতর থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়।
হারুন অর রশীদ আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কারখানার কর্মচারী মো. রাকিবুল ইসলাম বলেন, ওই কারখানায় প্রায় ১০ জন কর্মচারী কাজ করতেন এবং ঘটনার সময় তারা কারখানার ভেতরেই ছিলেন। রাত ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে সবাই দ্বিতীয়তলায় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে হঠাৎ গরম বাতাস ও ধোঁয়ায় ঘুম ভেঙে যায়। নিচতলা থেকে চিৎকার শুনে সবাই দ্রুত বের হয়ে আসতে সক্ষম হলেও মাহমুদুল ও মোস্তফা বের হতে পারেননি।
রকিবুল ইসলাম জানান, আগুন নেভানোর পর দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”