Advertisement

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
ছবি: বাসস

নিয়োগের চারদিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান। আজ সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

Advertisement

পদত্যাগপত্রে মাহফুজুর উল্লেখ করেন, গত ৩০ জুলাই সলিসিটর উইংয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকেসহ ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ব্যক্তিগত কারণে এই দায়িত্বে অবমুক্ত থাকা অসম্ভব হওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

চিঠিতে পদত্যাগপত্রটি বিবেচনা করে গ্রহণ করে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

গত ৩০ জুলাই আগের সব নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়।

আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) প্রজ্ঞাপনে এমন তথ্য জানিয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি-জেনারেল এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ ল অফিসার্স ওর্ডার, ১৯৭২ (পিও নাম্বার) ৬ অফ ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করা হইলো।”