চরচা ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার। তার পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রণালয়ের বিমান–১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত সোমবার তিনি এ সংস্থার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর আবেদন করেন।
গত বছরের ২৬ আগস্ট সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন এই এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে রাজধানীর