Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জুলাই থেকে পাইলটিং আকারে স্কুল ড্রেস দেবে সরকার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৭: ২৭
জুলাই থেকে পাইলটিং আকারে স্কুল ড্রেস দেবে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা আগামী জুলাই থেকেই পাইলটিং আকারে শুরু করবে সরকার। আজ সোমবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।

Advertisement

প্রতিমন্ত্রী বলেন, “সারা দেশে ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়া হবে। এটি প্রথমে পাইলটিং আকারে শুরু হবে। ৩ ধাপে সাড়ে ৩ লাখ শিক্ষার্থীকে দেওয়া হবে এসব উপকরণ। প্রথম ধাপে পাবে ২৫ হাজার স্কুলের ১ লাখ শিক্ষার্থী।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “সরবরাহকৃত উপকরণের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অংশ গ্রহণ থাকবে। বস্ত্র মন্ত্রণালয় ৫ লাখ ব্যাগ দেবে। এ ছাড়া জুতা ও ব্যাগ উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠানও অনুদান হিসেবে উপকরণ সরবরাহ করবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের শক্ত বিশ্বাস যে, শিক্ষাকে যদি আমরা সঠিকভাবে গড়তে পারি তাহলে আগামীতে আমার আপনার স্বপ্নের বাংলাদেশ গড়তে সক্ষম হব। সেই কারণেই এ উদ্যোগে অন্য সকল মন্ত্রণালয় এগিয়ে এসেছেন আমাদের সহযোগিতায়। স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রত্যেকটা উপজেলাভিত্তিক সহযোগিতা প্রদান করছেন। এটাই আজকের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

প্রতিমন্ত্রী আরও বলেন, “দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, যেটা এই মুহূর্তে ১ কোটি ৭ লাখের বেশি, তাদের সকলকে বছরে ইউনিফর্ম, জুতো ব্যবস্থা করে দিচ্ছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় আমাদেরকে ওয়াটার প্রুফ পাটের ব্যাগ দিয়ে সহযোগিতা করছে।”

পাইলটিংয়ের ভুল-ত্রুটি মূল্যায়ন করে পরবর্তীতে বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিসেম্বরের মাঝেই এ পাইলটিং শেষ করারও চিন্তা রয়েছে সরকারের।

ব্রিফিংয়ের সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।

বিষয়: প্রাথমিক বিদ্যালয়স্কুলশিক্ষার্থীপ্রতিমন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।