
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
রাজধানীর পল্টনে মোবাইল ফোন নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ সোমবার বিকেলে পল্টন মডেল থানাধীন চামেলীবাগের একটি বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত তাশফিকুল ইসলাম (১৬) ফেনীর দাঁগনভূঞা থানার আজিজ ফাজিলপুর গ্রামের মো. মাসুদের ছেলে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানিয়েছেন স্বজনরা।
তাশফিকুলের বাবা মাসুদ বলেন, “বিকেলে খাবার খাওয়ার জন্য তার মা ছেলেকে ডাকতে ঘরের দরজায় ধাক্কাধাক্কি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন তিনি। তখন সিলিং ফ্যানের সঙ্গে তাশফিকুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাশফিকুলকে মৃত ঘোষণা করেন।”
মাসুদ আরও বলেন, “মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের সঙ্গে অভিমান থেকেই ছেলে এমন মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে।”
চিকিৎসকের বরাতে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে।”

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।