Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ অক্টোবর, ২০২৬
২৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ অক্টোবর, ২০২৬
২৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

তিব্বতের ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১১: ৩২
তিব্বতের ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। খবর বিবিসির।

Advertisement

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে একটি পার্বত্য এলাকায়।

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আঞ্চলিক রাজধানী লাসা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৪৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এ ছাড়া ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘বিএনপির ক্ষতিতে জামায়াত উপকৃত হবে না, হবে নিষিদ্ধ আওয়ামী লীগ’shukla

স্থানীয় সরকারি সংবাদমাধ্যম প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, লোকজন বাড়িঘর ছেড়ে বাইরে কিংবা রাস্তায় পার্ক করা গাড়িতে আশ্রয় নিচ্ছে। এক বাসিন্দা জানিয়েছেন, শক্তিশালী ভূমিকম্পে তার ঘুম ভেঙে যায়। কম্পনের সময় তিনি বাড়ির কাঠামো থেকে কড়মড় শব্দ শুনতে পান।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, স্থানীয় এলাকায় ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

সিইএনসির তথ্য অনুযায়ী, ৭ মাত্রার ভূমিকম্পটির পর আশপাশের অঞ্চলগুলোতে ৩ ও ৪ মাত্রার বেশ কয়েকটি ছোট কম্পন রেকর্ড করা হয়েছে।

এর আগে ২০১০ সালে প্রতিবেশী চিংহাই প্রদেশের ইউশুতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ২ হাজার ৬৯৮ জন নিহত হয়। এ ঘটনায় প্রায় ৩০০ জন নিখোঁজ হয়।

Advertisement
সর্বশেষ
  • ১

    সৌদিতে নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

  • ২

    ‘দক্ষিণের প্রশাসক একদিক দিয়ে সিনেমা করেঅন্যদিক দিয়ে জায়গা দখল হয়’

  • ৩

    ‘একটা সরকারকে ১-২ বছরের মধ্যে ফেলে দিতে হবে–এটা কেউ চায় না’

  • ৪

    গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

  • ৫

    ইশরাক হোসেনের মধ্যে একটা অস্থিরতা আছে

সম্পর্কিত
  • সৌদিতে নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

    সৌদিতে নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

    সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশির একজন শাহেদ আহমেদ আশিকের মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

  • গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

    গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

    গাজীপুরের কালীগঞ্জে কার্ভার্ড ভ্যানচাপায় এক পুলিশ সদস্য ও বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।

  • দাহরান থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ সৌদি আরামকোর

    দাহরান থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ সৌদি আরামকোর

    সৌদি আরামকো ও দেশটির বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এটিই প্রথমবারের মতো কোম্পানিটির কর্মীদের সরিয়ে নেওয়ার ঘটনা হতে পারে। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি আরামকো।

  • চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প

    চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প

    ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগচু অঞ্চলের স্বল্প জনবসতিপূর্ণ উচ্চভূমির একটি জেলায়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে ছিল এর কেন্ত্র।