Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ অক্টোবর, ২০২৬
২৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ অক্টোবর, ২০২৬
২৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সৌদিতে নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১২: ৩৬
সৌদিতে নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ছবি: ইউএনবি থেকে নেওয়া

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশির একজন শাহেদ আহমেদ আশিকের মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

Advertisement

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছে বাংলাদেশ। সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। সেই অনুলিপি পাওয়া গেলে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।’’

মরদেহ হস্তান্তরের সময় প্রবাসী কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়। দাফন ও পরিবহন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং সংঘাতে নিহত হওয়ার কারণে বিশেষ অনুদান হিসেবে আরও ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

এদিকে, আশিকের নিয়োগকর্তা সৌদি আরবের সাদ আল-ইসা কন্ট্রাক্টিং কোম্পানি তার বকেয়া বেতন, ভাতা ও চাকরিসংক্রান্ত সুবিধা বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯ লাখ টাকা। এই অর্থ রিয়াদে বাংলাদেশ দূতাবাসের হিসাবে জমা হয়েছে। শিগগিরই প্রবাসী কল্যাণ বোর্ডের মাধ্যমে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ছাড়া বৈধ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ড অথবা সমমানের পরিচয়পত্র থাকলে নিহতের পরিবার আরও ৩ লাখ টাকা পেতে পারে। পাশাপাশি প্রযোজ্য বিমা সুবিধার আওতায় পরিবারটি আরও ১০ লাখ টাকা পাওয়ার যোগ্য হতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

গত ১০ অক্টোবর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশিসহ আরও ৩০৮ জন আহত হন।

নিহত শাহেদ আহমেদ আশিকের বয়স ছিল ৩৫ বছর। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে মিঠুর ছেলে।

বিষয়: বিএনপিসৌদি আরবসরকারবাংলাদেশসৌদি আইন
Advertisement
সর্বশেষ
  • ১

    অপ্রতীম হত্যা: দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

  • ২

    ‘১৫৬ পাওয়ার প্ল্যান্টের মধ্যে ৮০টাই কাজ করছে না’

  • ৩

    ইলিয়াস কাঞ্চন কেন নিরাপদ সড়কের আন্দোলন শুরু করেছিলেন?

  • ৪

    সৌদিতে নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

  • ৫

    ‘দক্ষিণের প্রশাসক একদিক দিয়ে সিনেমা করেঅন্যদিক দিয়ে জায়গা দখল হয়’

সম্পর্কিত
  • অপ্রতীম হত্যা: দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

    অপ্রতীম হত্যা: দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

  • গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

    গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

    গাজীপুরের কালীগঞ্জে কার্ভার্ড ভ্যানচাপায় এক পুলিশ সদস্য ও বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।

  • তিব্বতের ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু

    তিব্বতের ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু

    চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। খবর বিবিসির।

  • দাহরান থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ সৌদি আরামকোর

    দাহরান থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ সৌদি আরামকোর

    সৌদি আরামকো ও দেশটির বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এটিই প্রথমবারের মতো কোম্পানিটির কর্মীদের সরিয়ে নেওয়ার ঘটনা হতে পারে। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি আরামকো।