Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চবির প্রশাসনিক ভবনে দুই উপ-উপাচার্য অবরুদ্ধ

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬: ০৫
চবির প্রশাসনিক ভবনে দুই উপ-উপাচার্য অবরুদ্ধ

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের মন্তব্যের প্রতিবাদে তার পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন ও অধ্যাপক শামীম উদ্দিন খান।

Advertisement

আজ সোমবার দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। ‘সর্বদলীয় ছাত্র ঐক্যের’ ব্যানারে তালা দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা। পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে জানান তারা।

চবি ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “তিনি বুদ্ধিজীবীদের বিরুদ্ধে কথা বলেছে এটার প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। স্বাধীন বাংলাদেশের নাগরিকের টাকায় বিশ্ববিদ্যালয় চলে কোন রাজাকারের টাকায় বিশ্ববিদ্যালয় চলে না। তিনি বুদ্ধিজীবীদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করতে পারেন না তাকে পদত্যাগ করতে হবে।”

গতকাল রোববার পাকিস্তানি বাহিনীর বুদ্ধিজীবীদের হত্যা করার বিষয়টি ‘অবান্তর’ বলে মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খান।

Advertisement
Advertisement
Advertisement

শামীম উদ্দিন খান বলেন, “আমার প্রশ্ন যে সময় আমি দেশ থেকে পালানোর চেষ্টা করছি, জীবিত থাকবো নাকি মৃত থাকবো, সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি; সেই সময়ে পাকিস্তানের যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে এটা আমি মনে করি রীতিমতো অবান্তর।”

কয়েকজন শিক্ষার্থী জামায়াতে ইসলামীর সাবেক আমির মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত গোলাম আজমের কার্টুন এঁকে প্রতিবাদ জানায়।

কয়েকজন শিক্ষার্থী জামায়াতে ইসলামীর সাবেক আমির মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত গোলাম আজমের কার্টুন এঁকে প্রতিবাদ জানায়। ছবি: চরচা
কয়েকজন শিক্ষার্থী জামায়াতে ইসলামীর সাবেক আমির মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত গোলাম আজমের কার্টুন এঁকে প্রতিবাদ জানায়। ছবি: চরচা

এদিকে উপ-উপাচার্যের এমন মন্তব্যের প্রতিবাদে ইতিহাস বিভাগ তাদের নবীনবরণ অনুষ্ঠানে তাকে বয়কট করেছে। পাশাপাশি ইতিহাস ও ইংরেজি দুটি বিভাগ বক্তব্যের প্রতিবাদ জানায়।

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, একজন উপ-উপাচার্যের বিষয়ে কী বলব।”

এ বিষয়ে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের সাথে বারবার যোগাযোগ চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। তার অফিস সহকারী মোহাম্মদ আনসারুল হক বলেন , “এ বিষয়ে উপ-উপাচার্য অফিসিয়ালি সবাইকে জানিয়ে দেবেন।”

বিষয়: ১৪ ডিসেম্বর১৪ ডিসেম্বর ১৯৭১অবরোধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়উপ-উপাচার্য
Advertisement
সর্বশেষ
  • ১

    মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

  • ২

    ৭ ইসলামী দলের ঐক্য কি আদৌ হবে?

  • ৩

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

  • ৪

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

  • ৫

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

সম্পর্কিত
  • সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

  • তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা

  • এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

    এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

    সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।