ads

১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধের আদেশ স্থগিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধের আদেশ স্থগিত
ছবি: চরচা

রমজান মাস উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা আবেদনের শুনানি শেষে আজ সোমবার আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এই স্থগিতাদেশ দেন।

Advertisement

আদালতে রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

গতকাল একটি হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানি শেষে রমজান উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধে রুলসহ আদেশ দেন।

পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।

তার আগে একই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

সম্পর্কিত