চট্টগ্রামের বাঁশখালীতে শাশুড়ি ও পুত্রবধূর ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। আজ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রাশেদ (৩৫) নামে ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, রাশেদের প্রতিবেশী জামিলা আক্তারের সঙ্গে তার শ্বাশুড়ির ঝগড়া বাঁধে। এসময় তাদের ঝগড়া থামাতে এগিয়ে যান রাশেদ। জামিলা আক্তারের লাঠির আঘাতে মাথায় আঘাত পান রাশেদ। আহত রাশেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
এ ঘটনায় জমিলা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।