
চট্টগ্রামে ‘মহিলা বাস সার্ভিসের’ যাত্রা শুরু
সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, “এই বাস সার্ভিস মহিলাদের জন্য বিরাট একটা সুযোগ। এটি মহিলাদের জন্য নিরাপদ। তারা এতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।”

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের মেঘনাঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস্তবায়িত এই ব্যবস্থার সাফল্য ও অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সকল মহাসড়কে এই স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি চালু করা হবে।
মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মহাসড়কে চাঁদাবাজির প্রবণতা মালিক পক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের যে কারো পক্ষ থেকেই হোক না কেন—সবকিছুই এই সিসিটিভি ও এআই ক্যামেরায় রেকর্ড হিসেবে জমা থাকবে। ফলে এই অপরাধমূলক প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে এবং সাধারণ জনগণের সার্বিক সহযোগিতায় মহাসড়ককে সম্পূর্ণরূপে চাঁদাবাজিমুক্ত করা সম্ভব হবে।”
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গৃহীত একটি সুনির্দিষ্ট প্রকল্পের আওতায় ইতিমধ্যে মহাসড়কের ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম বা ওভারস্পিড, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য করা, উল্টোপথে যানবাহন চালানো এবং অবৈধ পার্কিংসহ যেকোনো ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন এআই ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড ও শনাক্ত করা সম্ভব হবে।
প্রযুক্তিভিত্তিক এই প্রক্রিয়ায় আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার তথ্য সরাসরি বিআরটিএর ডেটাবেজে চলে যাবে এবং স্বয়ংক্রিয় সংকেতের মাধ্যমে যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে মামলার বিবরণ নিশ্চিত করা হবে। প্রাপ্ত সংবাদের পর যানবাহনের মালিকগণ তাদের সুবিধা অনুযায়ী যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।
এভাবে বারবার আইন লঙ্ঘন করার অপরাধ ঘটলে বিআরটিএর বিধি অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের মতো কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, “এই বাস সার্ভিস মহিলাদের জন্য বিরাট একটা সুযোগ। এটি মহিলাদের জন্য নিরাপদ। তারা এতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।”

পটুয়াখালীতে গত তিন দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন ও দৈনন্দিন কর্মকাণ্ডেও কিছুটা বিঘ্ন ঘটছে।

এদিকে, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

গ্রামের আশ্রয়কেন্দ্রে থাকা অভিভাবকেরা জানায়, অনেক শিশু ঘরের ভেতরে ফিরতে ভয় পাচ্ছে। দ্বীপে পরাঘাত অনুভূত হলেই তারা আতঙ্কে ঘুম থেকে জেগে উঠছে।