Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ আগস্ট, ২০২৬
২৮ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ আগস্ট, ২০২৬
২৮ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

জামায়াতের জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭: ৪৬
জামায়াতের জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এই জোটে থাকছে কর্নেল (অব.) অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি)।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ রোববার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জামায়াতের আমির শফিকুর রহমান।

Advertisement
Advertisement
Advertisement

জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, “ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় জামায়াতের নেতৃত্বে ৮ দলের সঙ্গে নতুন দুই দল এনসিপি ও এলডিপি নির্বাচনে জোটভুক্ত হয়েছে।” তিনি আরও বলেন, “আলাপ–আলোচনার মাধ্যমেই বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে।”

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের সঙ্গে কয়েকটি ধর্মভিত্তিক দলের সমঝোতা আগেই হয়েছিল। সেই জোটে শুরুতে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করে। পরে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এই জোট বিভিন্ন ইস্যুতে মাঠে অভিন্ন কর্মসূচিও দিয়ে এসেছে।

নতুন করে এই জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা যথেষ্ট চমকই। জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়া নিয়ে এরই মধ্যে এনসিপিতে বিভক্তি দেখা দিয়েছে। দলের কিছু নারী নেত্রী এর বিরোধিতাও করেছেন। এরই মধ্যে দল থেকে পদত্যাগ করেছেন তাসনীম জারা ও তাজনূভা জাবিন। দলের ৩০ নেতা এর বিরোধিতা করে শীর্ষ নেতৃত্বকে চিঠিও লিখেছেন।

এলডিপি নির্বাচনী সমঝোতার আলোচনা চালিয়ে যাচ্ছিল বিএনপির সঙ্গেই। আসন বন্টন নিয়ে ঐকমত্য না হওয়ায় বিএনপির সঙ্গে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ। দলের মহাসচিব রেদোয়ান আহমেদ এরই মধ্যে দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। শেষ পর্যন্ত অলি আহমেদ জামায়াতের সঙ্গেই নির্বাচনী সমঝোতা করতে যাচ্ছেন।

বিষয়:

বিএনপিরাজনীতিবিদজাতীয় নির্বাচনএনসিপিএলডিপিবাংলাদেশ খেলাফত মজলিসজামায়াতে ইসলামীরাজনীতি
১

ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের সহযোগিতা প্রত্যাশা তামিমের

২

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

৩

একীভূত ৫ ব্যাংক: চেক বই, ডিপিএস, এফডিআর ও শাখার কী হবে

৪

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

৫

আমেরিকা–কানাডা বাণিজ্যযুদ্ধে চীনের লাভ

সম্পর্কিত

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

সরকার পূর্ণাঙ্গ সংস্কারের পরিবর্তে খণ্ডিতভাবে আইন প্রণয়নের পথে এগোচ্ছে এমন অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বৃহস্পতিবার রাতে আইন প্রণয়ন কার্যাবলি শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বক্তব্য দেন। তার বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাউফল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন

অর্থনীতি ও উন্নয়ন নীতি নিয়ে গবেষণা এবং নীতি প্রণয়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের অর্থনীতি, দারিদ্র্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তার গবেষণা ও নীতি বিশ্লেষণ রয়েছে।

চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে একটি বিলাসবহুল বিএমডব্লিউ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর রহমতগঞ্জ এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গাড়িটির মালিক নগরীর রহমতগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব।