Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
সিএনএনের প্রতিবেদন

চুক্তি লঙ্ঘন করে পরমাণু কেন্দ্র পুনর্নির্মাণ করছে ইরান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১২: ৫১
চুক্তি লঙ্ঘন করে পরমাণু কেন্দ্র পুনর্নির্মাণ করছে ইরান

ইরান তাদের ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রগুলো আবার তৈরি করার চেষ্টা করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে স্থানীয় সময় শনিবার প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

Advertisement

ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সাথে যৌথভাবে কিছু স্যাটেলাইট ছবি পরীক্ষা করে এই তথ্য জানিয়েছে তারা।

এই প্রতিবেদনের পর নতুন প্রশ্ন উঠেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার আগেই ইরান সমঝোতা স্মারক লঙ্ঘন করেছিল কিনা।

গত ফেব্রুয়ারিতে ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের যুদ্ধ শুরু হওয়ার পর পারচিনের একটি পরমাণু কেন্দ্রে বেশ কয়েকবার হামলা চালানো হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

ধারণা করা হয়, সেখানে পরমাণু অস্ত্রের বিস্ফোরক রাখা হতো।

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে ‘উচিত জবাবের’ হুঁশিয়ারি ইরানেরIran-US-Diplomacy

জুন ও জুলাই মাসের নতুন স্যাটেলাইট ছবি নিয়ে সিএনএনের সাংবাদিক কেটি পোলগ্লেস বলেন, “আমরা দেখতে পাচ্ছি যে ইরান ওই ক্ষতিগ্রস্ত জায়গাটি মেরামত ও পুনর্নির্মাণের কাজ করছে।”

সাংবাদিক আরও বলেন, “হামলায় তৈরি হওয়া গর্তগুলোর ওপর প্রথমে অস্থায়ী ঢাকনা দেওয়া হয়েছিল। এর কয়েক সপ্তাহ পর, চুক্তি কার্যকর থাকা অবস্থাতেই, সেই ঢাকনাগুলো সরিয়ে সেখানে নেট দেওয়া হয়। কাছাকাছি সিমেন্ট মিক্সার ট্রাকও দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ট্রাকগুলোর মাধ্যমে ইরানিরা গর্তগুলো ভরাট করার চেষ্টা করছে।”

এছাড়া, পিকঅ্যাক্স মাউন্টেন নামের আরেকটি সন্দেহভাজন পরমাণু কেন্দ্রের সুড়ঙ্গেও সাম্প্রতিক দিনগুলোতে ভারী ট্রাকের যাতায়াত দেখা গেছে।

বিশেষজ্ঞরা সিএনএনকে বলেছেন, ইরানের এই পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তির স্পষ্ট লঙ্ঘন। কারণ সেই চুক্তির শর্ত অনুযায়ী ইরানকে তাদের পরমাণু কর্মসূচির বর্তমান অবস্থা (স্থিতাবস্থা) বজায় রাখতে হতো।

বিষয়: পরমাণু অস্ত্রইরানযুক্তরাষ্ট্রইসরায়েলসিএনএন
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।