Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চীনের উপহার কেন না নিয়ে ফিরেছেন ট্রাম্পের সঙ্গীরা?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৬: ১৪
চীনের উপহার কেন না নিয়ে ফিরেছেন ট্রাম্পের সঙ্গীরা?

সম্প্রতি দুই দিনের চীন সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকালে তার সফরসঙ্গীদের নানা উপহার দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেসব উপহার চীনেই রেখে এসেছেন বলে খবর রটেছে।

Advertisement
Advertisement
Advertisement

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও তার সফরসঙ্গীদের চীনে কিছু উপহার দেওয়া হয়েছিল। তার মধ্যে স্মারকচিহ্ন ও ব্যাজও ছিল। সফরসঙ্গীরা এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সেসব ফেলে দেওয়া হয়েছে।

এ ছাড়া, ট্রাম্পের সঙ্গে যারা সেই সফরে গিয়েছিলেন, তাদের মোবাইল–ল্যাপটপ সঙ্গে নিতে নিষেধ করা হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

এ কারণে টাম্পের সফরসঙ্গীরা সেসব চীনে নিয়ে যাননি। সাময়িক কথাবার্তার জন্য তাদের প্রত্যেকের কাছে ছিল ‘বার্নার ফোন’। ‘বার্নার ফোন’ হলো স্বল্প মূল্যের প্রিপেইড মোবাইল ফোন, যা অস্থায়ী ব্যবহারের জন্য কেনা হয়। সাধারণত কোনো ব্যক্তিগত তথ্য বা চুক্তি ছাড়া নগদ অর্থে এই ফোন ও সিম কার্ড কেনা যায়। কাজ শেষ হয়ে গেলে বা গোপনীয়তা বজায় রাখতে এটি ফেলে (বার্ন) দেওয়া হয়।

ফলে এই ফোন ‘হ্যাক’ করেও লাভ হয় না। মূলত সাইবার নিরাপত্তার দিকগুলো মাথায় রেখেই মার্কিন প্রতিনিধিদের চীন সফরে এই ফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রে ফেরার আগে সেইসব ফোনও তারা নষ্ট করে ফেলেছেন।

মার্কিন গোয়েন্দারা দীর্ঘ দিন ধরেই নিত্য ব্যবহারযোগ্য ইলেকট্রনিকস সামগ্রী নিয়ে সতর্ক করে আসছেন। নির্দিষ্ট কয়েকটি দেশের ক্ষেত্রে নিরাপত্তার বাড়তি কড়াকড়ি থাকে। চীন তার মধ্যে অন্যতম।

গোয়েন্দাদের বক্তব্য, ইলেকট্রনিকস সামগ্রী সঙ্গে থাকলে তা হ্যাক করার চেষ্টা এবং ক্ষতিকর সফ্‌টওয়্যার তাতে প্রবেশ করিয়ে দেওয়া হতে পারে।

নানাভাবে ওই সব ‘ডিভাইস’ থেকে তথ্য বের করে নেওয়াও হতে পারে অজান্তে। এমনকি, সুইচ-অফ করা মোবাইল ফোনও নিশানা হতে পারে। এই ধরনের সম্ভাবনা এড়াতেই চীন সফরে সফরসঙ্গীরা কেউ তাদের দেশে ব্যবহৃত মোবাইল নিয়ে যাননি। সেখান থেকে পাওয়া কোনো জিনিস নিয়েও তারা ফেরেননি।

বিষয়: আমেরিকাসি চিনপিংডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রচীন
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক